এক্সপ্লোর

Shabana Azmi: শাবানা আজমির নাম করে প্রতারণার অভিযোগ, সাইবার ক্রাইমে অভিনেত্রী

Shabana Azmi News: সম্প্রতি নিজের ট্যুইটার (যা বর্তমানে এক্স নামে পরিচিত) থেকে এই খবর জানিয়ে একটি বিশদ নোটিশ শেয়ার করে নেন শাবানা

কলকাতা: বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi)-র নাম করে প্রতারণার অভিযোগ। তাঁর পরিচিত ও বন্ধুদের কাছে নাকি তাঁর নাম দিয়ে বার্তা ও ফোন যাচ্ছে। সেখানে অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারে কেনাকাটা করার জন্য আবেদন করা হচ্ছে। অভিনেত্রী এই কাজটি একটি 'ধূর্ত প্রতারণা'-র ফাঁদ হিসেবেই দেখছেন। ফলে বিষয়টা নিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও  । 

সম্প্রতি নিজের ট্যুইটার (যা বর্তমানে এক্স নামে পরিচিত) থেকে একটি বিশদ নোটিশ শেয়ার করে নেন শাবানা। সেখানে জানানো হয়, তাঁর পরিচিত, বন্ধু এমনকি টিমের অনেকের কাছেই তাঁর নাম করে বিভিন্ন বার্তা যাচ্ছে। সেখানে অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারে কেনাকাটা করার জন্য আবেদন করা হচ্ছে। অভিনেত্রী এই কাজটি একটি 'ধূর্ত প্রতারণা'-র ফাঁদ হিসেবেই বর্ণনা করেছেন। সাবধান করেছেন, এই ফাঁদে পা দিলে আর্থিক প্রতারণাও হতে পারে। যে নম্বর থেকে এই ফোন বা বার্তা আসছে, সেগুলিও প্রকাশ্যে এনেছেন তিনি। সেগুলি হল +66987577041 ও +998917811675। এই দুটি নম্বরের বিরুদ্ধে সাইবার সেলেও অভিযোগ জানিয়েছেন শাবানা। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপও। এছাড়াও আইনি পরামর্শ নিয়েছেন অভিনেত্রী। তবে বন্ধু ও পরিচিতদের সাবধান করে দিতে চান তিনি। 

প্রসঙ্গত, সদ্য কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani) -তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা। আলিয়ার ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সমীকরণ ছিল এই ছবির অন্যতম ইউএসপি। 

এই ছবিতে ছিল ধর্মেন্দ্রর সঙ্গে শাবানার একটি চুম্বনের দৃশ্য। শাবানা আজমি শেয়ার করে নিয়েছিলেন, এই চুম্বনের দৃশ্য দেখে ঠিক কী প্রতিক্রিয়া ছিল স্বামী জাভেদ আখতারের (Javed Akhtar)? শাবানা জানিয়েছিলেন, এই দৃশ্য থেকে নাকি হাততালি আর উচ্ছ্বাস থামাতে পারছিলেন না জাভেদ। হাততালি ছাড়াও, তিনি সিটিও দিয়ে ফেলেছিলেন এই দৃশ্য দেখে। আর তাতে নাকি, বেজায় অপ্রস্তুত হয়েছিলেন শাবানা। 

 

আরও পড়ুন: Jawan: একাধিক দৃশ্যে কাঁচি, সংলাপ বদল করে U/A সার্টিফিকেট পেল শাহরুখের 'জওয়ান'

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget