এক্সপ্লোর

Shah Rukh Khan: সেটে তামিল শিখতেন বাদশাহ, শাহরুখের জন্য সুস্বাদু খাবার নিয়ে আসছেন বিজয়!

Shah Rukh Khan and Vijay Sethupathi : প্রিভিউয়ের দৈর্ঘ্য আড়াই মিনিটও নয়, সেখানে একাধিক লুকে দর্শকদের সামনে উপস্থিত হয়ে কার্যত দর্শকদের চমকে দিয়েছেন কিং খান

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)-এর প্রিভিউ (Preview Trailer)। যে ট্রেলারের দৈর্ঘ্য আড়াই মিনিটও নয়, সেখানে একাধিক লুকে দর্শকদের সামনে উপস্থিত হয়ে কার্যত দর্শকদের চমকে দিয়েছেন কিং খান (King Khan)। আর ট্রেলার মুক্তির পরে নতুন ছবির সহঅভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন তিনি। 

১০ জুন মুক্তি পেয়েছে 'জওয়ান'-এর প্রিভিউ ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ শেয়ার করে নিয়েছিলেন শাহরুখ সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। ট্যুইটারে এই ঝলক শেয়ার করে নিয়েছিলেন বিজয় সেতুপতি (Vijay Setupati)। আর সেই ট্যুইট রিট্যুইট করে কয়েকটি মজার লাইন লিখেছেন শাহরুখ। 

বিজয় ট্রেলারটি শেয়ার করে তামিল ভাষায় ছবিটি সম্পর্কে লিখেছিলেন। সেই ট্যুইট রিট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'স্যার.. আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য, অভিভূত। আমায় সামান্য হলেও তামিল শেখানোর জন্য ধন্যবাদ। আর, আপনি সেটে যে খাবারগুলো নিয়ে আসতেন, সেগুলো দুর্দান্ত স্বাদের হত। সেটার জন্যও ধন্যবাদ। অনেক ভালবাসা আপনাকে।'

 

শাহরুখ এই ছবির পরিচালক অ্যাটলির ট্যুইট রিট্যুইট করে শাহরুখ লেখেন, 'স্যার.. আপনিই সেই মানুষ। অনেক ধন্যবাদ এই ছবিটায় সবকিছু দেওয়ার জন্য।'

সোশ্যাল মিডিয়ায় সদ্য যে ঝলক প্রকাশ্যে এসেছে.. সেখানে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে শাহরুখকে। কিন্তু তাঁর পরিচয়, তা ধোঁয়াশাতেই। এমনকি তিনি পাপ না পূণ্য, হিরো না ভিলেন.. ধোঁয়াশা বজায় রাখা হল সেটা নিয়েও। হিন্দি, তামিল ও তেলুগুতে 'জওয়ান' ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর। প্রিভিউতে দেখা গেল কেবল শাহরুখ নয়, সব চরিত্রের ঝলকই। দেখা গেল নয়নতারা (Nayantara), বিজয় সেতুপতি (Vijay Setupati), সান্যা মলহোত্র (Sanya Malhotra) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র লুক। নজর কাড়ল দীপিকার শাড়ি পড়ে অ্যাকশনের ঝলক। 

অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'জওয়ান'-এর পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারাকে। প্রিভিউতে নজর কেড়েছে দীপিকার শাড়ি পরে অ্যাকশনের দৃশ্য।

আরও পড়ুন: Entertainment News: 'বাঘা যতীন' শ্যুটিং শেষে আবেগঘন দেব, প্রকাশ্যে 'OMG 2' টিজার, আজকের 'সোশ্যালে সেরা'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget