এক্সপ্লোর

Shah Rukh Khan and Jawan: হেমন্ত মুখোপাধ্যায়ের গানে নাচ শাহরুখের! 'জওয়ান'-এর ঝলকে আবেগতাড়িত বাঙালি

Shah Rukh Khan and Film Jawan: এই দৃশ্য এতটাই জনপ্রিয় হয়েছে যে, এই দৃশ্যে শাহরুখের লুক নকল করে একটি পুতুলও বানিয়ে ফেলেছেন কিং খানের এক অনুরাগী। তারও গায়ে অবিকল শাহরুখের মতোই পোশাক, মাথায় টাক।

কলকাতা: 'জওয়ান' (Jawan) ছবির সঙ্গে বাংলা যোগ! যে ছবির প্রিভিউ ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে সামাজিক মাধ্যমে, সেই প্রিভিউতেই শোনা গেল হেমন্ত মুখোপাধ্যায়ের গান! আর সেই গানে পা মেলালেন স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan)। 

সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ! আর সেই ২ মিনিটের কিছু বেশি সময়ের প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান 'বেকরার করকে হামে'-র তালে পা মেলাতে।

১৯৬২ সালের 'বিশ সাল বাদ' (Bish Saal Baad) ছবির গান এই 'বেকরার করহে হামে'। আর এই গানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে দুই বাঙালির নাম। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানে পর্দায় এই গানে ওয়াহিদা রহমানের সঙ্গে পা মিলিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। আর আজ, এত বছর পরে শাহরুখ খানকে সেই গানে পা মেলাতে দেখে, নস্ট্যালজিয়ায় ভাসল নেটদুনিয়ার একাংশ। 

অন্যদিকে, এই দৃশ্য এতটাই জনপ্রিয় হয়েছে যে, এই দৃশ্যে শাহরুখের লুক নকল করে একটি পুতুলও বানিয়ে ফেলেছেন কিং খানের এক অনুরাগী। তারও গায়ে অবিকল শাহরুখের মতোই পোশাক, মাথায় টাক। শাহরুখের সেই দৃশ্যের মতোই মেট্রোর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাত পাও রয়েছে শাহরুখের সেই নাচের মতোই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে এই চারটি ছবি। 

কাপড় ও প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে শাহরুখের আদলের এই পুতুল। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পুতুলের ছবি শেয়ার করে ওই মহিলা অনুরাগী লিখেছেন, 'প্রিয় এবং প্রতিভাবান শাহরুখ... আশা করছি, আমার তৈরি এই পুতুল দিয়ে আপনাকে ও আপনার ছবি 'জওয়ান'-এর প্রিভিউকে সম্মান জানানো খুব একটা তাড়াতাড়ি নয়। এই ট্রেলারে এতগুলো লুক আপনি দর্শকদের উপহার দিয়েছেন তার সবগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা বারে বারে দেখে এই প্রিভিউর থ্রিলটা অনুভব করছি শুধু। আমার সমস্ত ভালবাসা দিয়ে বার্তা... করব, লড়ব, জিতব।'

আরও পড়ুন: Tollywood Film: প্রথমবার বড়পর্দায় একসঙ্গে নীল-তৃণা, মুখ্যভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget