এক্সপ্লোর

Shah Rukh Khan Birthday: 'স্যার, দোষ আপনার', জন্মদিনে শাহরুখ খানের উদ্দেশে খোলা চিঠি রাহুল বন্দ্যোপাধ্যায়ের

Shah Rukh Khan Birthday: অভিমানী রাহুল দোষ দিয়েছেন কিং খানকে। লেখেন, 'কিন্তু স্যার দোষ আপনার,আপনি দিল্লী থেকে এসে এতকিছু ক্যানো করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় ক্যানো ঢোকালেন"তোমরাও পারো"

কলকাতা: বাংলা সিনেপ্রেমীদের কাছে তিনি বেশ পছন্দের। সিনেমাই হোক বা ধারাবাহিক, সর্বত্রই সমানভবে সমাদৃত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। আর তিনি কার থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান জানেন? শাহরুখ খানের থেকে। তিনিও 'কিং খান'-এর অন্যতম অনুরাগী যে। আজ কিং খানের ৫৬ বছরের জন্মদিনে, তাঁকে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানালেন অভিনেতা। 

শাহরুখ খানের একটি ছবি পোস্ট করে খোলা চিঠি লিখলেন রাহুল। ক্যাপশন শুরু করেছেন, 'শ্রদ্ধেয় স্যার' বলে। প্রথমেই উল্লেখ করেছেন শাহরুখ খানের জীবনের এযাবৎকালের সবচেয়ে টালমাটাল অধ্যায়ের কথা। জন্মদিনের একমাস আগে ২ অক্টোবর রাতে ক্রুজ থেকে আটক করা হয় শাহরুখ পুত্রকে। মাদক নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রাহুল তাঁর লেখা খোলা চিঠি শুরুই করেছেন সেই প্রসঙ্গ দিয়ে। 'না আমি এমন কিছু বলবো না যাতে মনে হবে আরিয়ান একজন নায়ক। বরং উল্টোটাই,ওর উচিৎ ছিল আপনার লড়াই কে মর্যাদা দেওয়ার। ওর উচিৎ ছিল মনে রাখার ও কার ছেলে। কিন্তু খুব যে ঘৃণা করব তারই বা উপায় কোথায়? নিজেও তো নেশা কম করিনি,এবং নেশা করেছি বলেই জানি যা রিক্রিয়েশন হিসেবে শুরু হয় তা ক্রমশ রোগ হয়ে ওঠে অজান্তে।' 

আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: 'বাদশা'-এর জন্মদিনে শুভেচ্ছাবার্তা আয়ুষ্মান খুরানা, সিমি গারেওয়ালের

অভিমানী রাহুল দোষও দিয়েছেন কিং খানকে। তাঁর মতে, 'কিন্তু স্যার দোষ আপনার,আপনি দিল্লী থেকে এসে এতকিছু ক্যানো করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় ক্যানো ঢোকালেন"তোমরাও পারো"....ক্যানো নিজের প্রত্যেকটা সাক্ষাৎকার এর মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন "knowledge is power"...আজ একটা বিজয়গড় এর ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে,পরিশ্রম কে নিজের পাথেয় করেছে কাকে দেখে?এতো স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনো মানে হয়?আমরা থাকতাম নিচে,ফ্রন্ট রো তে,পোস্টার এর যোগ্য করে তুলেছেন শুধু আপনি।'

আরও পড়ুন: Kedarnath: কেদারনাথে পুজো দিলেন সারা-জাহ্নবী

শাহরুখ খানের শেষ কিছু ছবি বিশেষ লাভ করতে পারেনি বক্সঅফিসে। বিশেষ করে তাঁর শেষ ছবি 'জিরো' দেখে বেশ হতাশই হয়েছিলেন দর্শকেরা। তাতেও অভিমান কম নয় এই অনুরাগীর। বলেন, '...বন্ধুরা আমাকে আওয়াজ দেয়। প্রত্যেকবার প্রতিজ্ঞা করি আর দেখবো না,প্রত্যেকবার শুটিং কামাই করে 1st day 1st show যেতেই হয়...কি করবো?প্রত্যেকবার একঘেয়ে গালের টোল দেখে মনে হয় এবার নতুন কিছু হবে। আসলে একটা সময় আমরা ভারতবর্ষ বলতে আপনি বুঝতাম,তারপর ভারতবর্ষ বদলে গেলো। সেই বদলে যাওয়া ভারতবর্ষ যেখানে কলকাতায় প্রবলভাবে গনেশ পুজো হয় তার সাথে আপনি তাল মেলাতে পারলেন না। আপনি পিছিয়ে গেলেন|আপনার সাথে সাথে আমরাও...তবু বলবো যা দিয়েছেন অনেক...আপনি একটা বেঁটেখাটো বিজয়গড় কলোনির ছেলের স্বপ্নে এসে বলেছেন "yes you are best "...এই যাবতীয় স্বপ্ন অস্বীকার করি কি করে বলুন?আপনি এখনো কাভি হা কাভি না এর সুনীল,হাজার স্বপ্নভঙ্গের পর যে অন্যের luggage  বয়ে নিয়ে যায়,আমার মতো সাধারণ ছেলেদের স্বপ্নের luggage ...happy birthday sir'। 

ইতিমধ্যেই অনুরাগীদের ভিড় জমতে শুরু করেছে মুম্বইয়ের বিলাসবহুল 'মন্নত'-এর সামনে। যদি এক ঝলক দেখা যায় মনের মানুষের। তারই মধ্যে কলকাতার বুকে বসে 'বাদশা'-কে মনের কথা জানালেন 'অনুরাগী' রাহুল বন্দ্যোপাধ্যায়। (রাহুল বন্দ্যোপাধ্যায়ের পোস্টের লেখা অপরিবর্তিত)

আরও পড়ুন: Raj Kundra News: সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকাউন্ট মুছলেন রাজ কুন্দ্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget