এক্সপ্লোর

বিদেশে বিনিয়োগ: শাহরুখ খানকে নোটিশ আয়কর দফতরের

নয়াদিল্লি: সমস্যায় পড়তে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিদেশে বিনিয়োগের তথ্য চেয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। খবরে প্রকাশ, প্রায় ২ সপ্তাহ আগে পাঠানো ওই নোটিশে বার্মুডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং দুবাইতে অভিনেতার বিনিয়োগের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আয়কর আইনের ১৩১ নম্বর ধারা অনুযায়ী, এই তথ্য চাওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ধারা মোতাবেক, যে কোনও ব্যক্তির আয়-ব্যয়ের ওপর তদন্ত করার ক্ষমতা রয়েছে আয়কর বিভাগের। এর আগে একই নোটিশ বেশ কয়েকজন শিল্পপতিকেও পাঠানো হয়েছিল। বস্তুত, বিদেশে গচ্ছিত কালো টাকা উদ্ধারে কেন্দ্রের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে আয়কর দফতর। এক আয়কর আধিকারিক জানান, শো-বিজ জগতের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি যদি বিদেশে শোয়ের থেকে প্রাপ্ত আয়ের অংশ বিদেশি অ্যাকাউন্টে গচ্ছিত রাখেন, তাহলে তা অবশ্যই বেআইনি। কিন্তু, তিনি যদি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বা দুবাইয়ের কোনও সংস্থাকে ভাড়া করে তাদের শো আয়োজনের স্বত্ব দেন, তাহলে কোনও সমস্যা নেই। তবে সেখানেও, তিনি যে বিদেশি সংস্থাকে চালু করে তার মাধ্যমে এই কাজ করছেন, সেখান থেকে ডিভিডেন্ড পেলে, অবশ্যই কর দিতে হবে বলে জানান ওই আধিকারিক। গত বছরের অক্টোবর মাসে, নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটিড-এর কিছু শেয়ার বিক্রি করার জন্য শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget