এক্সপ্লোর

Shah Rukh Khan: ১৫৭ কোটি আয় 'ডাঙ্কি'র, করজোড়ে প্রণাম, চুম্বনে অনুরাগীদের ধন্যবাদ শাহরুখের

'Dunki' BO Collection: 'ডাঙ্কি' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছে তাপসী পন্নুকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোছার ও অনিল গ্রোভার।

নয়াদিল্লি: রবিবার 'মন্নত'-এ (Mannat) ফের 'শাহরুখ দর্শন' (Shah Rukh Khan)। অনুরাগীদের ধন্যবাদ জানাতে ফের এদিন নিজের বাড়ির সেই চেনা ব্যালকনিতে হাজির হলেন কিং খান (King Khan)। 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ঠিক চতুর্থ দিনের মাথায় তাঁকে অনুরাগীদের সামনে আসতে দেখা গেল। বক্স অফিসে (Box Office) ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ধন্যবাদ জানাতেই হাজির হন বাদশাহ্। 

মন্নতের ব্যালকনিতে কিং খান, ধন্যবাদ জানালেন অনুরাগীদের

চলতি বছরে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। প্রথম সপ্তাহান্তের শেষে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকা আয় করেছে এই ছবি। দর্শক ও অনুরাগীদের ভালবাসায় আপ্লুত শাহরুখ, তাঁদের ধন্যবাদ জানাতে মন্নতের ব্যালকনিতে হঠাৎ হাজির তিনি। 

সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয় তাঁর ভিডিও, ছবি। মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে তখন উচ্ছ্বাসের বন্যা। নীল টিশার্ট, রিপড জিনস, চোখে সানগ্লাস, লম্বা চুলে হেয়ারব্যান্ড। কিং খান এলেন, অনুরাগীদের করজোড়ে ধন্যবাদ জানালেন, বিলোলেন উড়ন্ত চুম্বন, এবং অবশ্যই দুই হাত ছড়িয়ে তাঁর সিগনেচার পোজ দিলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Snehkumar Zala (@snehzala)

'ডাঙ্কি' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছে তাপসী পন্নুকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোছার ও অনিল গ্রোভার। দর্শকের থেকে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসে এই ছবি একক হিসেবে দেখলে ভালই ব্যবসা করছে, কিন্তু চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বাদশাহর অপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এক তুলনায় খুব একটা দারুণ ব্যবসা করতে পারছে না। আগের দুই ছবিই বিশ্ববাজারে ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। 

'ডাঙ্কি'র অন্যতম প্রযোজক গৌরী খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির বিশ্ববাজারে আয়ের পরিমাণ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'ডাঙ্কির প্রতি ভালবাসা প্রত্যেকদিন বেড়ে চলেছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ'। সেখানেই উল্লেখ করা হয় যে এই ছবি গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করেছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

আরও পড়ুন: Top Social Post: বিয়ে করলেন আরবাজ, অনুপমের গলায় নতুন রূপে 'বাউন্ডুলে ঘুড়ি', দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

বড়দিনের আবহে মুক্তি প্রাপ্ত 'ডাঙ্কি' ছবিকে প্রেক্ষাগৃহে লড়াই করতে হচ্ছে প্রভাসের 'সালার'-এর সঙ্গে। প্রশান্ত নীল পরিচালিত ছবি মাত্র ২ দিনে বিশ্ববাজারে ২৯৫ কোটি টাকার ব্যবসা করেছে। 'ডাঙ্কি' ছবির পরিচালনায় রাজু হিরানি মূলত 'ডাঙ্কি ফ্লাইট' বা 'ডাঙ্কি রুট' ধরে বেআইনি অভিবাসনের গল্পকে তুলে ধরেছেন। ছবিটি রাজু হিরানির 'মাস্টারপিস' না হলেও আবেগঘন সফরে নিয়ে যাবে দর্শককে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget