এক্সপ্লোর

Don 3: 'ডন ৩'-এ 'না' শাহরুখের, নতুন অভিনেতার খোঁজে ফারহান আখতার?

Shah Rukh Khan: সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ফারহান আখতারের 'ডন ৩'-এ দেখা মিলবে না শাহরুখ খানের। শোনা যাচ্ছে পর্দায় ফের ডন রূপে ফেরার বিশেষ ইচ্ছে নেই কিং খানের।

নয়াদিল্লি: 'ডন কো পকড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়'। এবার সেই কথাই যেন সত্যি করলেন ফারহান আখতারের (Farhan Akhtar) 'ডন' (Don) শাহরুখ খান (Shah Rukh Khan)। শোনা যাচ্ছে 'ডন ৩'-এ (Don 3) তিনি থাকছেন না। এবার তাহলে মুখ্য ভূমিকায় কে? 

'ডন ৩'-এ নেই শাহরুখ, তাহলে মুখ্য ভূমিকায় কে?

কিছুদিন আগেই 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এ ফারহান আখতারের পার্টনার প্রযোজক ঋতেশ সিদওয়ানি নিশ্চিত করেন যে 'ডন ৩'-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ফারহান। সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয় যে এই ছবিতেও তবে কিং খানকে দেখা যাবে কিনা।  প্রসঙ্গত, এর আগে ফারহান পরিচালিত দুটি 'ডন' ছবির জন্যই শিরোনামে থেকেছেন বাদশাহ্। সেই দুই ছবিতে অবশ্যই ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। 

তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ফারহান আখতারের 'ডন ৩'-এ দেখা মিলবে না শাহরুখ খানের। ফারহান আখতার ও ঋতেশ সিদওয়ানি নাকি তাঁকে বহুবার বলেছিলেন। কিন্তু শোনা যাচ্ছে পর্দায় ফের ডন রূপে ফেরার বিশেষ ইচ্ছে নেই কিং খানের, কারণ এখন তিনি যে ধরনের ছবিতে কাজ করতে চাইছেন সেখানে 'ডন ৩' ফিট করছে না। অভিনেতা আপাতত বড় সংখ্যক দর্শক, বিশ্বজনীন দর্শকের জন্য কাজ  করতে চাইছেন। সেখানে 'ডন ৩'-র চিত্রনাট্য এক বিশেষ প্রকারের দর্শকের জন্য বলে মনে হয়েছে তাঁর।

তবে প্রসঙ্গত, ফারহান চেয়েছিলেন 'ডন'-এর তিন প্রজন্মকে একসঙ্গে পর্দায় আনতে। অর্থাৎ অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নতুন প্রজন্ম থেকে একজন তারকাকে। কিন্তু শাহরুখ এই প্রজেক্ট ছেড়ে দেওয়ায় অপর এক তারকার সঙ্গে কথা চলছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, গত দশ বছরে ফারহানের সংস্থার সঙ্গে দুটি ছবি করেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে এই অভিনেতা অত্যন্ত উৎসাহী এই ছবিতে কাজ করার জন্য, আবার একইসঙ্গে 'ডন'-এর জুতোয় পা গলানো বেশ কঠিন কাজ বটে। প্রথমে অমিতাভ বচ্চন, তারপর শাহরুখ খান, দুই অভিনেতাকেই 'ডন' হিসেবে অত্যন্ত ভালবেসেছেন দর্শক। সেই চরিত্রে ভাল কাজ না করতে পারলে দর্শক যে মেনে নেবে না তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

অর্থাৎ ফের 'ডন' পর্দায় ফিরবে, কিন্তু তার আগে কোনও তরুণ অভিনেতাকে সেই জুতোয় পা গলানোর জন্য রাজি  হতে হবে। অন্যদিকে, ফারহান আখতারের আগামী ছবি 'জি লে জরা'র কাজ প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। এই ছবিতে আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখা যাবে। এই বছরের শেষ দিকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা, এমনটাই জানিয়েছেন লেখিকা রিমা কাগতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget