এক্সপ্লোর

Shah Rukh Khan: লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আহত শাহরুখ খান

SRK Health Update: মার্কিন মুলুকে শ্যুটিং সারছিলেন কিং খান। সেখানেই আহত হয়েছেন তিনি। এখন কেমন আছেন শাহরুখ?

নয়াদিল্লি: দুর্ঘটনার শিকার বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। লস অ্যাঞ্জেলসে (Los Angeles) শ্যুটিং চলাকালীন আহত হন তিনি। হয়েছে ছোট অপারেশনও (minor surgery)। এখন কেমন আছেন তিনি? 

শ্যুটিং করতে গিয়ে আহত শাহরুখ খান

মার্কিন মুলুকে নিজের আগামী ছবির শ্যুটিং সারছেন শাহরুখ খান। শ্যুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে সূত্রের খবর, আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শ্যুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান। নাক থেকে তাঁর গলগল করে রক্ত পড়তে থাকে এবং তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তরফে জানানো হয় দুশ্চিন্তার কোনও কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।' তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তাঁর টিম কেউই আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করেননি। 

আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

প্রসঙ্গত, চলতি বছরের শুরু দুর্দান্তভাবে করেছেন শাহরুখ খান। প্রায় বছর চারেক পর বড়পর্দায় নায়কের চরিত্রে ফেরেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। এই ছবির আয় বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই বলিউডে লক্ষ্মীলাভ হয় কিং খানের হাত ধরে। চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা 'জওয়ান' (Jawaan) ছবির। এই ছবিতে তাঁকে লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সূত্রের খবর, ৩৬ কোটি টাকায় এই ছবির মিউজিক রাইটস কিনেছে জনপ্রিয় মিউজিক লেবেল 'টি সিরিজ' (T Series)। অন্যদিকে, বছর শেষে তাঁর 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। এছাড়া সলমন খানের  (Salman Khan) 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget