এক্সপ্লোর

Shah Rukh Khan: ভাইরাল ভিডিওয় শাহরুখের সামনে 'কিং' ছবির চিত্রনাট্য, জল্পনা জোরালো অনুরাগীদের

Shah Rukh Khan Next Film: সূত্রের খবর, 'কিং' ছবির হাত ধরে ফের পর্দায় 'ডন' রূপে ফিরবেন শাহরুখ খান। ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে তিনি না থাকলেও নাকি একই ধরনের ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

মুম্বই: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা শাহরুখ খান (Shah Rukh Khan) জানিয়েছিলেন যে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (Indian Premier League) চলার কারণে তিনি বিগত কিছু মাস কাজ থেকে ছুটি নিয়েছিলেন। আগামী জুলাই বা অগাস্ট থেকে ফের কাজ শুরু করবেন তিনি, জানান নিজেই। কিন্তু কোন ছবি, কী ধরনের কাজ, সেই বিষয়ে তেমন কিছুই জানাননি। সূত্র মারফৎ শোনা যায়, মেয়ে সুহানার (Suhana Khan) সঙ্গে 'কিং' ('King') নামক ছবিতে কাজ করবেন তিনি। আর এই সমস্ত জল্পনার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। 

'কিং' ছবির জন্য প্রস্তুতি তুঙ্গে বলিউড কিং-এর! ভাইরাল হল ভিডিও

সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিও মোটামুটি সূত্রের খবরেই দিচ্ছে সিলমোহর। আরও জোরালো হচ্ছে তাঁদের জল্পনা। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) যেখানে তাঁকে সিনেমাটোগ্রাফার ও ২০০১ সালের 'অশোকা' ছবির পরিচালক সন্তোষ শিবানের প্রশংসা করতে শোনা যায়। 'অশোকা' পরিচালক 'কান চলচ্চিত্র উৎসব'-এ 'Pierre Angenieux ExcelLens' সম্মান পান সিনেম্যাটোগ্রাফিতে। সেই বিষয়েই তাঁকে শুভেচ্ছা জানান অভিনেতা। পরিচালকের সঙ্গে কাজের কথা মনে করতে দেখা যায় তাঁকে। যদিও গোটা ভিডিওজুড়ে কিং খানের আবেগঘন কথার পাশাপাশি তাঁর অনুরাগীদের নজর এড়ায়নি অভিনেতার সামনে রাখা চিত্রনাট্য। 

বাদশাহর একাধিক অনুরাগী খুব মনোযোগ সহকারে দেখে উদ্ধার করেছেন যে তাঁর সামনে রাখা স্ক্রিপ্টে লেখা 'কিং'। একজন লেখেন, 'কিং স্ক্রিপ্ট তৈরি আছে ভাই।' অপর একজন লেখেন, 'আর কেউ কি 'কিং' চিত্রনাট্য দেখতে পেলে?' আবার একজন লেখেন, 'কিংয়ের জন্য তৈরি।'

 

আরও পড়ুন: Balakrishna-Anjali Controversy: মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রীকে সজোরে ধাক্কা, সমালোচনার শিকার অভিনেতা, মুখ খুললেন নায়িকা

শাহরুখ অভিনীত 'কিং' প্রসঙ্গে...

একাধিক সূত্রের খবর, 'কিং' ছবির হাত ধরে ফের পর্দায় 'ডন' রূপে ফিরবেন শাহরুখ খান। ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে তিনি না থাকলেও একই ধরনের ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে 'কিং' ছবিতে, খবর এমনই। উল্লেখ্য, এই ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে পারেন শাহরুখ-কন্যা সুহানা খানও। এর আগে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়েছে জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির হাত ধরে যদিও সেটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। বাবা-মেয়েকে এই ছবিতে পরিচালনা করবেন সুজয় ঘোষ, খবর এমনই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
Suvendu Adhikari on Anik Dutta: অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?
অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?
Anik Dutta Demise: 'দেখা করতে চেয়েছিলেন.. বলেছিলেন, ওঁর কথা শোনার কেউ নেই', অনীক দত্তের প্রয়াণে বলছেন অভিনেত্রী
'দেখা করতে চেয়েছিলেন.. বলেছিলেন, ওঁর কথা শোনার কেউ নেই', অনীক দত্তের প্রয়াণে বলছেন অভিনেত্রী
Anik Dutta Death News: মাথায় গুরুতর আঘাত, ইন্টারনাল হ্যামারেজ! কী অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অনীক দত্তকে?
মাথায় গুরুতর আঘাত, ইন্টারনাল হ্যামারেজ! কী অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অনীক দত্তকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget