এক্সপ্লোর

Shah Rukh Khan on Pathhan: 'মানুষের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব', 'পাঠান'-এর দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তা শাহরুখের

Shah Rukh Khan on Film Pathhan: গতকাল, ট্যুইটারে কয়েকটি লাইন লেখেন শাহরুখ। কোনও ছবি নয়, সাদা কালো হরফেই অনুরাগীদের মনে দাগ কাটতে সক্ষম তিনি।

কলকাতা: এখনও একের পর এক রেকর্ড গড়ে চলেছে 'পাঠান' (Pathaan)। বাহুবলী (Baahubali)-কে ডিঙিয়ে এখন আয়ের বিচারে হিন্দি ছবির তালিকায় ১ নম্বর শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবি। ছবি মুক্তির ৬ সপ্তাহ, সাফল্যের ৬ সপ্তাহ পরে অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বার্তা পাঠালেন পর্দার 'পাঠান'। 

গতকাল, ট্যুইটারে কয়েকটি লাইন লেখেন শাহরুখ। কোনও ছবি নয়, সাদা কালো হরফেই অনুরাগীদের মনে দাগ কাটতে সক্ষম তিনি। শাহরুখ লিখছেন, 'মানুষকে বিনোদন দেওয়া ও তাঁদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। সেই কাজকে আমরা ব্যক্তিগত দায়িত্ব হিসেবেই দেখি। সেটা না করলে কোনোদিন আমরা আকাশ ছুঁতে পারব না। পাঠানকে যাঁরা ভালবেসেছেন তাঁদের ধন্যবাদ। আর যাঁরা এই ছবিতে কাজ করেছেন, তাঁরা প্রমাণ করে দিয়েছেন, কঠোর পরিশ্রম আর মানসিক দৃঢ়তা আজও বেঁচে রয়েছে। জয় হিন্দ।'

 

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান' বলিউডের বক্স অফিসের হাল ফিরিয়েছে। শুধু দেশে নয়, গোটা বিশ্বেই এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে। এই প্রসঙ্গে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'অবিশ্বাস্য মনে হয় যে পাঠান এখন ভারতের এক নম্বর হিন্দি ছবি! দর্শক পাঠানকে যে ভালবাসা এবং প্রশংসা দিয়েছে তা ঐতিহাসিক এবং এটি বক্স অফিসের ফলাফলে দেখা যাচ্ছে। একজন পরিচালক হিসাবে, আমি গর্বিত যে আমি এমন একটি সিনেমা তৈরি করেছি যা বিশ্বব্যাপী মানুষকে বিনোদন দিয়েছে।' তিনি আরও বলেন, 'হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাম্প্রতিক অতীতে অনেক নিন্দার মধ্য দিয়ে যেতে হয়েছে। লোকজন নাকি আমাদের বয়কটও করতে চেয়েছিলেন। আমাদের বলা হয়েছিল যে আমরা মানুষের মনোরঞ্জন করতে পারি এমন ছবি বানাতেই ভুলে গেছি। ইন্ডাস্ট্রি অনেক কথা শুনেছে এবং আমি খুশি যে পাঠান সেই সমস্ত কথার হয়ে উত্তর দিয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের কেবল ভাল ছবি তৈরি করতে হবে, এবং দর্শক এসে সেই ছবি দেখবেন।'

আরও পড়ুন: Suhotro on Indubala Series: 'ইন্দুবালা' ঠাকুমার কথা মনে করায়, গল্পে শোনা দেশভাগের স্মৃতিতে ফিরলেন সুহোত্র

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget