এক্সপ্লোর

20 Years of Devdas: শাহরুখ খান অভিনীত 'দেবদাস'-এর দুই দশক পার, সোশ্যাল মিডিয়ায় উদযাপন নেটিজেনদের

Devdas Completes 20 Years: ১৯১৭ সালে প্রকাশিত উপন্যাসের ওপর ভিত্তি করে সঞ্জয় লীলা বনশালী নিয়ে এলেন শাহরুখ-ঐশ্বর্য-মাধুরীর 'দেবদাস'। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পায় এই ছবি। ঝড় ওঠে সিনে দুনিয়ায়।

মুম্বই: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Saratchandra Chattopadhyay) কালজয়ী উপন্যাস 'দেবদাস' (Devdas) থেকে এ যাবৎ তিন দেশে মোট ২০টি ছবি তৈরি হয়েছে ৭টি ভিন্ন ভাষায়। নাম ভূমিকায় একের পর এক তাবড় অভিনেতাকে দেখা গেছে। সেই তালিকায় কে নেই। কেএল সেইগল, দিলীপ কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়। বিভিন্ন সময়ে তৈরি একই উপন্যাসের নতুন নতুন সংস্করণ, সমসাময়িক সমাজ দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এই সমস্ত 'দেবদাস'-এর মধ্যে অন্যতম জনপ্রিয়তা লাভ করে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত শাহরুখ খানের (Shah Rukh Khan) দেবদাস। আজ সেই ছবি দেখতে দেখতে ২০ বছর (20 Years of 'Devdas') পূরণ করে ফেলল। 

'দেবদাস' ছবির দুই দশক পার

১৯১৭ সালে প্রকাশিত উপন্যাসের ওপর ভিত্তি করে সঞ্জয় লীলা বনশালী নিয়ে এলেন শাহরুখ-ঐশ্বর্য-মাধুরীর 'দেবদাস'। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পায় এই ছবি। ঝড় ওঠে সিনে দুনিয়ায়। প্রেম-গর্ব-বিরহের মিশেল এক অন্য মাত্রা পায়। প্রসঙ্গত, এটি 'দেবদাস' উপন্যাস থেকে প্রথম হিন্দিতে তৈরি হওয়া সংস্করণ।

ছবিতে দেবদাসের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যায়। তাঁর প্রেমিকা পার্বতীর চরিত্রে ঐশ্বর্য রাই (Aishwarya Rai) ও চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) দেখা যায়। তিন জনের পর্দায় রসায়ন একেবারে নিখুঁত ছিল। সেই সময়েই অন্যতম ব্লকবাস্টার হয় এই ছবি এবং পাঁচটা জাতীয় পুরস্কার জেতে।

ফের একবার শিরোনামে 'দেবদাস'। ২০ বছর পূর্তি এই ছবির। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ার মতো। প্রশংসায় ভরিয়েছেন তাঁরা সঞ্জয় লীলা বনশালীর এই 'মাস্টারপিস'কে। 

 

ছবিতে একাধিক পার্শ্ব চরিত্রের মধ্য়ে মনে দাগ কেটেছিলেন জ্যাকি শ্রফ। ছবিতে সকলের নিখুঁত অভিনয়ের পাশাপাশি গান, দুর্ধর্ষ সেট, সাজ-পোশাক, নাচ ছিল মনে রাখার মতো।

আরও পড়ুন: 'Bhotbhoti' Update: 'ভটভটি'র হাত ধরে 'হিংসার মধ্যেও জন্ম নেবে রূপকথা', আসছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি

২০২২ সালের ১২ জুলাই দাঁড়িয়ে বলা যায়, সম্প্রতি বেশ কিছুদিন শাহরুখ খানের কোনও ছবি তেমন মুক্তি পায়নি। শেষ ছবি 'জিরো'ও বেশ হতাশ করেছে দর্শকদের। কিন্তু সেই সঙ্গে ২০২৩ সালে তাঁর পরপর তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার মাঝে উদযাপিত হল 'দেবদাস'-এর ২০ বছরও। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget