এক্সপ্লোর

SRK on Pathan Shoot: কিং খানের 'কামব্যাক', অনুরাগীদের উচ্ছ্বাসে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'পাঠান'

SRK on Pathan Shoot: অক্টোবরের শুরুতে তাঁর ছেলে আরিয়ান খানের নাম জড়ায় মাদক কাণ্ডে। এনসিবি গ্রেফতার করে আরিয়ানকে। সেই সময়ে শ্যুটিং থামিয়ে ফিরে এসেছিলেন অভিনেতা।

নয়াদিল্লি: বেশ কিছুদিন পর ফের শুরু হয়েছে 'পাঠান' (Pathan) ছবির শ্যুটিং। কাজ শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন কিং খান। ফলে ছবির ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমীরা। ছবিতে খানিক অন্যরকম অবতারে দেখা যাবে শাহরুখকে। ছবিটি নিয়ে যদিও একেবারে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। যদিও এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে কিং খান এই ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামের (John Abraham) সঙ্গে কাজ করবেন।

ছবির শ্যুটিং মাঝপথে থামিয়েছিলেন কিং খান। অক্টোবরের শুরুতে তাঁর ছেলে আরিয়ান খানের (Aryan Khan) নাম জড়ায় মাদক কাণ্ডে। এনসিবি গ্রেফতার করে আরিয়ানকে। সেই সময়ে শ্যুটিং থামিয়ে ফিরে এসেছিলেন অভিনেতা। তবে ২২ ডিসেম্বর অর্থাৎ আজ ফের 'পাঠান'-এর সেটে ফিরলেন কিং খান। লম্বা চুলে ক্যামেরাবন্দি হন বাদশা। মুম্বইয়ে শ্যুটিং চলাকালীন পাপারাৎজীদের ক্যামেরায় ধরা পড়ে তার ঝলক। 'কিং অফ রোম্যান্স'-কে এদিন কালো টি-শার্ট ও অগোছালো খোপা বাঁধা চুলে সেটে দেখা যায়।

তাঁর কামব্যাকে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। স্বাগত জানালেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ছবি প্রকাশ পেতেই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে 'পাঠান'। সকলে নিজেদের উত্তেজনা প্রকাশ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটার, ইনস্টাগ্রাম সর্বত্র তাঁর অজস্র ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয় আজকের ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SRKMUMBAIFC (@_srkmumbaifc_)

কারও কথায় 'ওঁর এক ঝলকই দিন ভাল করার জন্য যথেষ্ট'। কেউ বা লিখছেন, 'অধীর আগ্রহে অপেক্ষায়'। বিরতির পর কাজে ফেরায় উচ্ছ্বসিত অনুরাগীরা। রুপোলী পর্দায়ও তাঁকে অনেকদিন দেখা যায়নি। 

আরও পড়ুন: 83 Film Update: সিনেমা মুক্তির আগে 'আইকন' কপিল দেবের সঙ্গে অদেখা ছবি পোস্ট রণবীরের

বড়পর্দায় শাহরুখ খানের শেষ ছবি ২০১৮-এর 'জিরো'। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে এই ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি সেই ছবি। প্রসঙ্গত গতকালই তিন বছর পূরণ করে 'জিরো'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget