এক্সপ্লোর

'Jawan' BO Collection: ১ মাসে ১১০০ কোটির গণ্ডি পার, বক্স অফিসে অব্যাহত 'জওয়ান' ঝড়

Shah Rukh Khan: শুরুর দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে, নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খান, নয়নতারা অভিনীত 'জওয়ান'। সেই ধারা বজায় রেখে বিশ্বের বাজারে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল এই ছবি।

নয়াদিল্লি: ছবি মুক্তির আগে থেকেই অনুরাগীদের মনে ঝড় তুলেছিল 'জওয়ান' (Jawan)। এরপর ৭ সেপ্টেম্বরের ভোর। বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh Khan) চলতি বছরের দ্বিতীয় ছবি। বক্স অফিসে (Box Office Collection) তুফান! ঠিক ১ মাস হল ছবি মুক্তির এবং কোটি কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি, একাধিক রেকর্ড গড়েছে। বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। 

বক্স অফিসে 'জওয়ান' ঝড়

শুরুর দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে, নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খান, নয়নতারা অভিনীত 'জওয়ান'। সেই ধারা বজায় রেখে বিশ্বের বাজারে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল এই ছবি। আপাতত বক্স অফিসের গতি কমার কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না এই ছবির।

গ্লোবাল বক্স অফিসেও ইতিহাস গড়েছে এই ছবি। এই প্রথম কোনও ভারতীয় ছবি বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল। ছবিটি ১১০৩.২৭ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া দেশের বক্স অফিসে এই ছবি ৭৩৩.৩৭ কোটি টাকা আয় করেছে ইতিমধ্যে। অর্থাৎ বিদেশে ৩৬৯.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি, এক মাসে। আমির খানের 'দঙ্গল' ছবিটি বিশ্বজুড়ে ২৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল যার একটা বড় অংশ এসেছিল চিন থেকে, এখনও তার ব্যবসা শীর্ষে রয়েছে। 

অ্যাটলি পরিচালিত 'জওয়ান', গৌরী খান ও গৌরব খন্না প্রযোজিত, 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' নিবেদিত ছবি। 'জওয়ান' ছবির এই বিপুল আয়ের কথা 'রেড চিলিজ'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

আরও পড়ুন: Indrajeet Bose Exclusive: ছোটপর্দায় ১৪ বছরের দীর্ঘ কর্মজীবন, এবার 'চালচিত্র'র হাত ধরে বড়পর্দায় পা ইন্দ্রজিতের

এছাড়া ভারতেও দুর্দান্ত ব্যবসা করে চলেছে ছবিটি। দেশে ছবির হিন্দি সংস্করণ একাই ৫৬০.০৩ কোটি টাকার ব্যবসা করেছে অর্থাৎ খুব শীঘ্রই এই ছবি ৬০০ কোটির ঘরে প্রবেশ করবে। অন্যান্য ভাষা থেকে এই ছবি ৫৯.৮৯ কোটি টাকা আয় করেছে। বিশ্বজুড়ে এই ছবি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget