এক্সপ্লোর

Dharmendra Demise: 'বাবার থেকে কিছু কম ছিলেন না আমার কাছে..', ধর্মেন্দ্রর প্রয়াণে শোক সামলে দিন শেষে লিখলেন শাহরুখ!

Shah Rukh Khan on Dharmendra: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় মনখারাপের বার্তার ভিড়। প্রত্যেকেই অভিনেতার সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিয়েছেন

কলকাতা: মনখারাপের খবরটা এসেছিল সোমবার দুপুরবেলা। অসুস্থতা... সংকটজনক পরিস্থিতি.. সবকিছুর শেষে আর শেষরক্ষা হল না। ৯০ বছরের জন্মদিনের আগেই প্রয়াত হলেন কিংবদন্তি। চিরবিদায় নিলেন বলিউডের 'হি-ম্যান'। ধর্মেন্দ্র (Dharmendra)। খবরটা শোনার পর থেকেই বিনোদন দুনিয়ার আকাশে মনখারাপের কালো মেঘ। অনুরাগী থেকে শুরু করে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তবে অনুরাগীরা দেখতে পাননি অভিনেতাকে। কার্যত অলক্ষ্যেই শেষ হয়ে যায় তাঁর শেষকৃত্য। 

সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় মনখারাপের বার্তার ভিড়। প্রত্যেকেই অভিনেতার সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। তবে দিন শেষে, সোশ্যাল মিডিয়ায় একটি মনখারাপি বার্তা শেয়ার করে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ধর্মেন্দ্রর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন শাহরুখ। লিখেছেন, 'শান্তিতে ঘুমান ধরমজী। আপনি আমার কাছে বাবার থেকে কম কিছু ছিলেন না। আমায় আপনি চিরকার যেভাবে যেমন করে ভালবেসে এসেছেন, যেমন করে আশীর্বাদ করে এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মৃত্যু শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, এই ফিল্ম ইন্ডাস্ট্রির, গোটা পৃথিবীতে যত সিনেমা ভালবাসে এমন মানুষ রয়েছেন.. তাঁদের সবার ক্ষতি। আপনি অমর.. আপনার আত্মা চিরকাল সিনেমায় রয়ে যাবে। আমাদের মধ্যে। চিরকালের মতো.. আপনাকে ভালবাসি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

অন্যদিকে, যিনি জয় করে নিয়েছেন হাজার হাজার মানুষের মন.. তাঁকে শেষযাত্রায় দেখতে পেলেন না অনুরাগীরা! আজ দুপুরের দিকেই ছড়িয়ে পড়েছিল খবরটা। মানুষ যেন প্রথমটা বিশ্বাসই করতে পারেননি, কিন্তু সত্যিটা মানতেই হয়েছিল। জন্মদিনের মাত্র কয়েকটা দিন আগেই নিজের বাসভবনে প্রয়াত হলেন বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dhanmendra)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৯ বছর। ডিসেম্বর মাসের শুরুতেই ৯০ বছরে পা রাখার কথা ছিল তাঁর। সেই মতো পরিবারে চলছিল জন্মদিনের উদযাপনের তোড়জোড় ও। কিন্তু তার আগেই নিভে গেল কিংবদন্তির জীবনদীপ। আর অভিনেতার শেষকৃত্য নিয়ে ক্ষোভ দেখা গেল অনুরাগীদের মধ্যে। 

অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, যে শিল্পী বছরের পর বছর ধরে মানুষের মনোরঞ্জন করে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে এত গোপনীয়তা কেন? অনেকে আবার কটাক্ষ করে বলেছেন যে, ধর্মেন্দ্রজীর শেষকৃত্যে এত তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে, পরিবারের সবাই যেন এই দিনটার জন্য়ই অপেক্ষা করছিলেন। অভিনেতাকে হারিয়ে অবশ্য শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের আবেগের কথা লিখেছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget