এক্সপ্লোর

Shahid Kapoor Update: 'কবীর সিংহ'-র সাফল্যের পর ফের একসঙ্গে শাহিদ কপূর ও ভূষণ কুমার

'বুল' ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। আর এই ছবিতে একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কপূর। 

মুম্বই : 'কবীর সিংহ' - এর দুর্দান্ত সাফল্যর পর ফের একবার গাঁটছাড়া বাঁধছেন প্রযোজক ভূষণ কুমার এবং শাহিদ কপূর (Shahid Kapoor)। দু'জনের প্রথম প্রজেক্ট শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি। সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছিলো। অবশ্য ছিল কিছু বিতর্কও। মোটের উপর 'কবীর সিংহ' ব্লকবাস্টার হিট। আর এবার 'কবীর সিংহ'-এর সাফল্যের পর আরও একবার একসঙ্গে ছবি করছেন ভূষণ কুমার এবং শাহিদ কপূর।  তাঁদের পরের ছবির নাম 'বুল'। আদিত্য নিম্বলকর এই ছবি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আদিত্য এর আগে পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেছেন। 'বুল' ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। আর এই ছবিতে একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কপূর। 

আরও পড়ুন - Actress Samantha Update: তথ্য বিকৃতির অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিনেত্রী সামান্থার

'বুল' ছবিতে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে শাহিদ কপূর বলেছেন, 'আমি কিনা পর্দায় একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করবো! ভাবতেই উত্তেজনা অনুভব করছি। আরও ভাল লাগছো এই ছবির গল্প কোনও কাল্পনিক ঘটনা নয়। বরং, একেবারে বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবি ব্রিগেডিয়ার বালসারার জীবন নিয়ে তৈরি হচ্ছে। যেটা কিনা আমাদের সকলের কাছে খুব গর্বের।  একজন এমন প্যারাট্রুপারের জীবনের ঘটনা নিয়ে অভিনয় করতে পারবো, যাঁর বীরত্ব, ভারতীয়দের গর্বিত করে আজও। সত্যিই নিজে গর্বিতবোধ করছি এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। এই ছবিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য সবরকম মশলাই মজুত থাকবে। আর অ্যাকশন দৃশ্য তো প্রচুর। যা তাঁদের বেশ ভাল লাগবে।'

আরও পড়ুন - Cruise Ship Drug Case: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

'কবীর সিংহ'-এর পর ফের একবার শাহিদ কপূরের সঙ্গে কাজ করবেন ভেবেই বেশ উত্তেজিত ভূষণ কুমার। তিনি বলেছেন, 'এই ছবিতে থাকছে ভরপুর অ্যাকশন দৃশ্য। দর্শকদের যা নিশ্চয়ই ভাল লাগবে। আশা করছি, আমি, অমর বুটালা, গরিমা মেহতা এবং শাহিদ কপূর মিলে খুব ভাল একটা ছবি দর্শকদের জন্য উপহার দেব।' প্রসঙ্গত, 'বুল' ছবির চিত্রনাট্য লিখছেন অসিম অরোরা এবং পারভেজ শেখ। এখন দেখার 'বুল' বক্স অফিসে 'কবীর সিংহ'-এর রেকর্ড ভাঙতে পারে কিনা। প্রসঙ্গত, শাহিদ কপূরের 'জার্সি' ছবিও মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। এ কথাও জানিয়েছেন স্বয়ং অভিনেতাই। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর এবং পঙ্কজ কপূর । 'জার্সি' ছবির সাফল্য নিয়েও আশাবাদী শাহিদ কপূর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget