এক্সপ্লোর

Sharddha Walkar: 'ক্রাইম পেট্রোল'-এর এপিসোডে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া! পদক্ষেপ নিল চ্যানেল কর্তৃপক্ষ

Sharddha Walkar Murder Case: সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি কাল্পনিক কাজ কিন্তু ২০১১-র একটি ঘটনার প্রেক্ষাপটে বানানো হয়েছে এই এপিসোডটি।

মুম্বই: লিভ-ইন পার্টনারকে খুন, তারপর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া.. দিল্লির শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar Murder) খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। আর সেই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল সোনি টিভির ক্রাইম পেট্রোল (Crime Petrol) -এর একটি এপিসোড! কিন্তু এই এপিসোডটি সম্প্রচারিত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, এই এপিসোডের সঙ্গে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার কোনও সম্পর্ক নেই।                                                                                                                                                                               

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি কাল্পনিক কাজ কিন্তু ২০১১-র একটি ঘটনার প্রেক্ষাপটে বানানো হয়েছে এই এপিসোডটি। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার সঙ্গে এই এপিসোডের কোনও মিল নেই। প্রসঙ্গত, শ্রদ্ধা ওয়াকারের কেসটি এখনও আদালতের কাছে বিচারাধীন। সম্ভবত, সেই কারণেই এই কেসটিকে টিভির পর্দায় তুলে আনতে চাননি চ্যানেলের নির্মাতারা।                                                               

আরও পড়ুন: Ballabpurer Rupkotha: 'অনির্বাণের ভালবাসা ফুটে ওঠে কাজে', 'বল্লভপুরের রূপকথা' দেখে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী

চ্যানেলের বিবৃতিতে লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্রাইম পেট্রোলের সদ্য সম্প্রচারিত হওয়া একটি এপিসোড নিয়ে লেখালেখি করেছেন। অনেকেই সেই ঘটনার সঙ্গে সদ্য হওয়া একটি ঘটনার মিল পেয়েছেন। তবে আমরা একটা কথা পরিস্কার করে বলতে চাই, আমরা বাস্তবকে ভিত্তি করে কাল্পনিক ঘটনা তৈরি করি। এই এপিসোডটি ২০১১-এর একটি ঘটনাকে ভিত্তি করে তৈরি। আমরা প্রত্যেকটা এপিসোড তৈরি করার বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। কিন্তু দর্শকদের কাছ থেকে এইসব প্রতিক্রিয়া পাওয়ার পরে আমরা উক্ত এপিসোডের সম্প্রচার বন্ধ করলাম। আমরা কখনোই দর্শকদের আঘাত করতে চাই না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget