এক্সপ্লোর

Shekhar Kapur Update: ডিম্পল কপাডিয়ার সঙ্গে ছবি পোস্ট করে অতীতে ফিরে গেলেন শেখর কপূর

১৯৯০ সালে রিলিজ করা দৃষ্টি ছবির একটি স্টিল ছবি পোস্ট করেছেন শেখর কপূর। আজ থেকে প্রায় ৩১ বছর আগের ছবি পোস্ট করে বেশ খানিকটা আবেগপ্রবন হয়ে গিয়েছেন তিনি।

মুম্বই : ডিম্পল কপাডিয়া শুধু সুন্দরীই নন। অসাধারণ অভিনেত্রীও বটে। ১৯৯৩ সালে রিলিজ করা রুদালি ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। কিন্তু, সিনেমাপ্রেমীরা মনে করেন ১৯৯০-এ রিলিজ করা দৃষ্টি ছবির জন্য আগেই জাতীয় পুরস্কার পেতে পারতেন তিনি। এবার সেই দৃষ্টি ছবির কথাই মনে করালেন শেখর কপূর।  সেলিব্রিটিরা এখন প্রায় সকলেই বেশ খানিকটা করে সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। এই মাধ্যমেই নিজেদের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁরা। শুধু যে নতুন প্রজন্মের সেলিব্রিটিরাই সোশ্যাল মিডিয়ায় সাবলীল। একদমই তা নয়।  সেই অর্থে যাঁরা বর্ষীয়ান, তাঁরাও নিয়মিত সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম নন অভিনেতা তথা পরিচালক শেখর কপূরও। তিনিও ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শেখর কপূর। সঙ্গে লিখেছেন ক্যাপশনও। 

১৯৯০ সালে রিলিজ করা দৃষ্টি ছবির একটি স্টিল ছবি পোস্ট করেছেন শেখর কপূর। আজ থেকে প্রায় ৩১ বছর আগের ছবি পোস্ট করে বেশ খানিকটা আবেগপ্রবন হয়ে গিয়েছেন তিনি। স্মৃতির পথে পা চালিয়ে বেশ খানিকটা পিছনে চলে গিয়েছেন তিনি। দৃষ্টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন ডিম্পল কপাডিয়ার সঙ্গে। শেখর কপূরের পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে ডিম্পল কপাডিয়া এবং শেখর কপূর দুজনকে। দুজনকেই ক্যামেরায় খুব কাছ থেকে দেখা যাচ্ছে। ডিম্পল কপাডিয়া একটি সবুজ রঙের চাদর পরে রয়েছেন। আর সাদা শার্টে-এ মুখ দাড়ি নিয়ে রয়েছেন শেখর কপূর। এই ছবির ক্যাপশনে শেখর কাপুর লিখেছেন, 'দৃষ্টি ছবিতে চিরসুন্দরী ডিম্পল কপাডিয়ার সঙ্গে। অভিনেতা হিসেবে যাঁদেরকে কাছ থেকে পেয়েছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা। দৃষ্টি ছবিতে মানুষের সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছিলেন পরিচালক গোবিন্দ নিহলানি।' 

প্রসঙ্গত, শেখর কপূর শুধু ডিম্পল কপাডিয়া বা গোবিন্দ নিহলানির নাম মনে করেই থেমে যাননি। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, এই ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান এবং মিতা বশিষ্ঠের মতো অভিনেতারাও। ছিলেন নীনা গুপ্তাও। দৃষ্টি ছবিতে শেখর কপূরকে অভিনেতা হিসেবে দেখা গেলেও বলিউডে তাঁকে পরিচালক হিসেবেই বেশি প্রাধান্য দেয়। তার কারণও রয়েছে। শেখর কপূরই পরিচলনা করেছেন, 'মাসুম', 'মিস্টার ইন্ডিয়া', 'ব্যান্ডিট কুইন'-এর মতো জনপ্রিয় ছবি। তৈরি করেছেন কুইন এলিজাবেথের উপর ঐতিহাসিক এবং প্রশংসিত বায়োপিক।  তবে, শেখর কপূর পরিচালনার পাশাপাশি অভিনয়টাও যে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতেন, সেটা সকলেই মনে করেন। ১৯৮০ সাল নাগাদ তখনকার টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল 'খানদান'-এ তাঁর অভিনয় আজও লোকে মনে করেন। যে ছবির কথা মনে করে তিনি পোস্টটি করেছেন, সেই 'দৃষ্টি 'ছবিটির জন্য ৩৮তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন পরিচালক গোবিন্দ নিহলানি।  ফুলন দেবীকে নিয়ে তৈরা করা তাঁর 'ব্যান্ডিট কুইন' ছবিটা নয়ের দশকে বলিউডে আলোড়ন তুলেছিল। 'মাসুম' কিংবা 'মিস্টার ইন্ডিয়া' তো এ দেশের মানুষের সবসময়কার পছন্দের ছবি। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget