এক্সপ্লোর

Bollywood Updates: চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কোন বলিউড ছবি?

করোনা পরিস্থিতিতে ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম (OTT)। সিনেমাহল বন্ধ থাকায় ওই সময়ে বলিউড বহু ছবিই অনলাইনে মুক্তি পেয়েছে।

মুম্বই: গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। করোনার (Covid19) প্রথম ঢেউ চলে যাওয়ার পর জনজীবন খানিকটা স্বাভাবিক হওয়ার পরই আসে দ্বিতীয় ঢেউ। লকডাউন এবং সংক্রমণের আশঙ্কায় ফের স্তব্ধ হয়ে যায় সমস্ত কিছু। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। সেই সময়ে ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম (OTT)। সিনেমাহল বন্ধ থাকায় ওই সময়ে বলিউড বহু ছবিই অনলাইনে মুক্তি পেয়েছে। এরপর মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণা পর ধীরে ধীরে বিগ স্ক্রিনে মুক্তি পেতে থাকে ছবি।

আরও পড়ুন - Aryan Khan: ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান খান! কেন?

ওটিটি হোক কিংবা সিনেমাহল, বলিউডে এই বছর যে যে ছবি মুক্তি পেয়েছে, তার এক একটার সাফল্য কিংবা ব্যর্থতা এক এক রকমের। বলাই যায়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরও ততটাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি সলমন খানের 'রাধে' (Radhe)। আবার, কার্গিল যুদ্ধের শহিদ পরমবীরচক্র পুরস্কার পাওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অনুসারে তৈরি ছবি 'শেরশাহ' (Shershah) দুর্দান্ত ব্যবসা করে। এই ছবিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসায় আদায় করে নেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। অন্যদিকে সিনেমাহল খুলতেই দীপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির বহু প্রতিক্ষীত মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। মুখ্য চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ থাকলেও দুটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন ও রণবীর সিংহকে। এমন কঠিন পরিস্থিতিতেও সিনেমাহলে দর্শককে টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ছবি। মুক্তি পাওয়ার পর থেকে বক্স ইফিসে সফল 'সূর্যবংশী'। আবার 'সূর্যবংশী' ছাড়াই এই বছর সিনেমাহলে মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়, সেফ আলি খান অভিনীত 'বান্টি অউর বাবলি টু' কিংবা সলমন খানের 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। এবং আরও বেশ কিছু ছবি এর মধ্যে সিনেমাহলে মুক্তি পায়। কিন্তু কোনও ছবিই 'সূর্যবংশী'- মতো ব্যবসা করতে পারেনি। কিন্তু চলতি বছর মুক্তি পাওয়া এতগুলো বলিউড ছবির মধ্যে গুগলে কোন ছবি সবথেকে বেশি সার্চ করা হয়েছে?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, 'গুগল ২০২১ ইন সার্চ' ট্রেন্ডে একেবারে শীর্ষে নাম রয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী অভিনীত 'শেরশাহ' ছবির। অর্থাৎ, চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে এই ছবিটিকেই। সিনেমাহলে দুর্দান্ত ব্যবসা করার পরও 'সূর্যবংশী'কে টেক্কা দিয়েছে এই ছবি। গুগলে সবথেকে বেশি সার্চ করা বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সলমন খানের 'রাধে'। আর তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমারের 'বেল বটম'। সিনেমাহলে দুর্দান্ত বক্স অফিস কালেকশনের পরও অক্ষয় কুমারের 'সূর্যবংশী' গুগল সার্চে রয়েছে চার নম্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget