এক্সপ্লোর

Shiboprosad Exclusive: 'শিল্পীরা সবাই সময়ে সেটে আসবে তো?' শ্যুটিং শুরুর আগেই শিবপ্রসাদকে প্রশ্ন করেছিলেন ভিক্টর

Roktobeej Exclusive: প্রথম আলাপ থেকে শুরু করে প্রথমদিন শ্যুটিংয়ে যাওয়াটাই যেন একটা আস্ত সিনেমা। পাকা চিত্রনাট্যকারের মতোই এবিপি লাইভে সেই ছবি আঁকলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বিষয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: দিনটা ছিল দোলের আগে। সিদ্ধান্ত পাকা করে, নম্বর জোগাড় করে একটা মেসেজ পাঠিয়েছিলেন তিনি নিজের পরিচয় দিয়ে। সারাদিন উত্তর নেই। পরেরদিন দোল। দুপুরবেলা উত্তর এল, 'আমায় ফোন করতে পারেন।' রিং হতেই ওপার থেকে গুরুগম্ভীর গলায় ভেসে এল.. 'হরি ওম'। তারপর.... প্রথম আলাপ থেকে শুরু করে প্রথমদিন শ্যুটিংয়ে যাওয়াটাই যেন একটা আস্ত সিনেমা। পাকা চিত্রনাট্যকারের মতোই এবিপি লাইভে (ABP Live)-এ সেই ছবি আঁকলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। বিষয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। 

'রক্তবীজ' (Roktobij)-এর অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে ভিক্টরকে। কেমন ছিল প্রবীণ অভিনেতাকে ছবির প্রস্তাব দেওয়াটা? শিবপ্রসাদ বলছেন, 'প্রথম কথাটা হয়েছিল ফোনেই। তখন উনি মুসৌরীতে। অনুরোধ করেছিলাম, উনি কলকাতায় এলে চিত্রনাট্য শোনাতে একদিন ওঁর বাড়ি যাব। সেই মতো নির্দিষ্টদিনে ওঁর কলকাতার হো চি মিন সরণীর বাড়িতে হাজির হলাম। সারাটা ঘর দামি দামি পেন্টিং দিয়ে সাজানো। ঘুরে ঘুর সব দেখছি। নির্দিষ্ট সময়ে ঘরে এলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই খাবার এল। এলাহি আয়োজন, সমস্ত বাড়িতে বানানো। আমি বললাম, 'আমি খেয়ে এসেছি, আর এমনিতেই এত খাবার খাওয়ার অভ্যাস নেই।' উনি বললেন, 'আমি বিশ্বাস করি যে পরিচালক খেতে পারেন না তিনি ছবি পরিচালনাও তেমন ভাল করতে পারে না।' একটু লজ্জা পেয়েই খেতে শুরু করলাম। ওঁকে বললাম, 'আমি আর নন্দিতাদি ছবি বানাই। জানি না আমাদের কাজ আপনি দেখেছেন কি না, তবে আপনার সঙ্গে আমরা কাজ করতে চাই।' উনি উত্তর দিলেন, 'আপনাদের সুখ্যাতি না শুনলে আমি মেসেজের উত্তর দিতাম না।' তখনই বুঝতে পেরেছিলাম, আমায় কঠিন পিচে বল করতে হবে। গাওস্কর ব্যাট করতে নেমেছে, সব বল এবার মাঠের বাইরেই যাবে। ভিক্টরবাবু তারপর বললেন, 'আমি যেমন আপনাদের সুখ্যাতি শুনেছি, আপনারাও নিশ্চয়ই আমার কুখ্যাতি শুনেছেন।' আমি ওঁর সম্পর্কে কিছু কথা শুনেছিলাম বটে। এরমধ্যে একটা হল, ৯টায় কলটাইম থাকলে উনি পৌনে ৯টার সময় সেজে এক্কেবারে রেডি হয়ে এসে হাজির হবেন।'

এতটা বলে সামান্য থামলেন 'রক্তবীজ'-এর পরিচালক। তারপরে একটু দম নিয়ে বললেন, 'ওঁর আরও একটা অদ্ভুত অভ্যাস রয়েছে। সেটা প্রথমদিনই আমায় জানিয়ে দিয়েছিলেন, উনি শ্যুটিংয়ে কিচ্ছু খান না। প্রথমে খানিকটা বিব্রত হয়েছিলাম। কিন্তু তারপরে উনি জানিয়েছিলেন, এভাবেই উনি সমস্ত শ্যুটিং করেন। অথচ অসম্ভব একজন খাদ্যরসিক মানুষ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিঙাড়াটা ঠিক কীভাবে খেলে স্বাদ পাওয়া যাবে বা মুড়িতে কতটা চানাচুর দিতে হবে... সমস্তকিছু গোটা শ্যুটিং ধরেই বলে দিয়েছেন আমায়। খালি কথা বলবার সময়, যখন ওঁকে অন্যান্য শিল্পীদের কথা বলছি, উনি প্রশ্ন করেছিলেন, 'সবাই সময়ে আসবে তো?' আমি বলেছিলাম, 'আপনার সঙ্গে কাজ করছে, সবাই অবশ্যই আসবে।' চিত্রনাট্য পছন্দ হওয়ার পরে, ওঁকে অনুরোধ করেছিলাম, যদি নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটা পরিচয়পর্বের আয়োজন করি। উনি রাজি হয়েছিলেন।'

শ্যুটিংয়ের আগের সফরটাই ছবির মতো সুন্দর। স্মৃতিতে ডুব দিয়ে শিবপ্রসাদ বললেন, 'উনি সবসময় হাতে একটা ছড়ি নিয়ে আসতেন। কী ভীষণ ব্যক্তিত্ব একটা মানুষের। দীর্ঘ কর্মজীবনে আমি যেমন অনেকের সঙ্গেই কাজ করেছি, তেমন অনেককে পরিচালনা না করতে পারার আফসোসও রয়ে গিয়েছে। আমি ভিক্টর বন্দ্যোাপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, এটা ভাবলে এখনও রোমাঞ্চিত হতে হয়।'

আরও পড়ুন: Paresh Rawal: প্রথমভাগ সুপারহিট, তবুও কেন 'OMG 2' থেকে সরলেন পরেশ রাওয়াল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget