এক্সপ্লোর

'ড্রিমগার্ল-এর সঙ্গে পা মেলানো স্বপ্নপূরণ', সোশ্যাল মিডিয়ায় লিখলেন উচ্ছসিত শিল্পা

'ড্রিমগার্ল-এর সঙ্গে নাচের তালে পা মেলানো সত্যিই স্বপ্নপূরণ', সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে অকপট স্বীকারোক্তি শিল্পা শেট্টির।

মুম্বই: 'ড্রিমগার্ল-এর সঙ্গে নাচের তালে পা মেলানো সত্যিই স্বপ্নপূরণ', সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে অকপট স্বীকারোক্তি শিল্পা শেট্টির। 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪' অনুষ্ঠানের মঞ্চ থেকে ছোট্ট একটি মুহূর্ত ভাগ করে নিলেন শিল্পা। সেখানে তাঁকে দেখা গেল হেমা মালিনীর সঙ্গে 'ইয়মলা পাগলা দিওয়ানা' গানের তালে পা মেলাতে। এই শো-এর বিচারকের ভূমিকা পালন করছেন শিল্পা।

আজ ইনস্টাগ্রামে ছোট্ট ভিডিও শেয়ার করে শিল্পা লেখেন, 'ড্রিমগার্ল-এর সঙ্গে নাচের তালে পা মেলানো সত্যিই স্বপ্নপূরণ। এ এক অন্য রূপ ধারণ করেছেন হেমা মালিনী'। ভিডিওর শেষে দেখা গেল, হেমা মালিনীর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন শিল্পা। ভিডিও দেখে আপ্লুত হেমা ও শিল্পা দুই নায়িকার অনুরাগীই।

চলতি বছরের ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। গ্রেফতার হওয়ার পর টানা দু মাস জেলেই কাটাতে হয়েছে তাঁকে। আজই মুম্বইয়ের আদালত তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে জামিন দিয়েছে। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই রাজ কুন্দ্রা এবং তাঁর স্ত্রী শিল্পা শেট্টির মধ্যে সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু জল্পনা উড়িয়ে রাজের পাশেই ছিলেন শিল্পা।

অন্যদিকে সদ্য বিগ বসের ঘর থেকে বাড়ি ফিরেছেন শিল্পার বোন শমিতা। বোন আসার পর সোশ্যাল মিডিয়ায় বোন শমিতার সঙ্গে তিনটি ছবি শেয়ার করে নেন শিল্পা। সেখানে দেখা যাচ্ছে, কখনও ছোট বোনকে আদর করছেন শিল্পা আবার কখন হাসিতে লুটিয়ে পড়ছেন দুজনে। শিল্পা লিখছিলেন, 'আমার টুনকি ফিরে এসেছে। তুমি আমার এই আদর থেকে এখনই মুক্তি পাবে না। শমিতা, ওয়েলকাম হোম'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget