এক্সপ্লোর

বাড়ি ফিরেছেন শমিতা, বোনকে স্বাগত জানালেন উচ্ছসিত শিল্পা

বিগ বসের ঘর থেকে বাড়ি ফিরেছে বোন। সোশ্যাল মিডিয়ায় শমিতার সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছসিত শিল্পা শেট্টি।

মুম্বই: বিগ বসের ঘর থেকে বাড়ি ফিরেছে বোন। সোশ্যাল মিডিয়ায় শমিতার সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছসিত শিল্পা শেট্টি। বিগ বসের শিরোপা জিততে পারেননি শমিতা, কিন্তু দিদি শিল্পার কাছে তিনিই যেন বিজেতা।

আজ সোশ্যাল মিডিয়ায় বোন শমিতার সঙ্গে তিনটি ছবি শেয়ার করে নেন শিল্পা। সেখানে দেখা যাচ্ছে, কখনও ছোট বোনকে আদর করছেন শিল্পা আবার কখন হাসিতে লুটিয়ে পড়ছেন দুজনে। শিল্পা লিখছেন, 'আমার টুনকি ফিরে এসেছে। তুমি আমার এই আদর থেকে এখনই মুক্তি পাবে না। শমিতা, ওয়েলকাম হোম'।

গতকালই বোন শমিতার ভিডিও শেয়ার করে শিল্পা লিখেছিলেন, 'আমার টুনকি সেরা ৫ প্রতিযোগীর মধ্যে একজন। আর আমি গর্বিত দিদি। ও সততা ও মর্যাদাবোধ ওকে আজ এই জায়গায় নিয়ে এসেছে ও খুশি থাকতে সাহায্য করেছে। আমার জন্য ইতিমধ্যেই জয়ী হয়ে গিয়েছ তুমি। আশা করি আপনারাও ওকে বিগবসের বিজেতা করে তুলবেন।' এরপর শমিতাকে ভোট দেওয়ার আবেদনও জানান শিল্পা।

অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে ১৫০০ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট (supplementary chargesheet) পেশ করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (Crime Branch of Mumbai Police)। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলা পর্নোগ্রাফিকাণ্ডে সেশন কোর্টে এই চার্জশিট পেশ করা হয়। রাজ কুন্দ্রা এবং এই কাণ্ডে জড়িত বাকিদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। 

ইতিমধ্যেই এই কেসের তদন্ত করার জন্য মুম্বই ক্রাইম শাখা একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। তারা এই কেসের সমস্ত এফআইআর খতিয়ে দেখছেন বলে খবর সূত্রের। এই ঘটনা প্রসঙ্গে শিল্পা জানান, নিজের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে পর্ন অ্যাপ সংক্রান্ত কোনও ব্যাপারে তিনি খোঁজ রাখেননি। রাজ কুন্দ্রা ২০১৫ সালের এপ্রিল মাসে ভিয়ান ইন্ডাস্ট্রিস লিমিটেড লঞ্চ করেন। শিল্পা তাঁর সঙ্গে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত ছিলেন। এরপর কিছু ব্যক্তিগত কারণবশত তিনি সেই ব্যবসার কাজ থেকে সরে আসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget