এক্সপ্লোর

Dipika-Shoaib: ইনকিউবেটরে সদ্যোজাত, অনুরাগীদের প্রার্থনার অনুরোধ শোয়েবের, ভাল রয়েছেন দীপিকা, জানান অভিনেতা

Dipika Kakar Baby Boy: প্রিম্যাচিওর বেবির জন্ম দিয়েছেন দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। সন্তান জন্মের খুশির খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কাজে ফিরতে চলেছেন শোয়েব।

নয়াদিল্লি: সম্প্রতি পুত্র সন্তানের (Baby Boy) অভিভাবক হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম (Dipika Kakar and Shoaib Ibrahim)। সন্তান তাঁদের প্রিম্যাচিওর (Premature delivery)। সে কথাও জানিয়েছিলেন শোয়েব। এবার সদ্যোজাতের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বললেন শোয়েব, কারণ একরত্তি রয়েছে ইনকিউবেটরে। 

ইনকিউবেটরে রয়েছে সদ্যোজাত, প্রার্থনা করার অনুরোধ অনুরাগীদের কাছে

প্রিম্যাচিওর বেবির জন্ম দিয়েছেন দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। সন্তান জন্মের খুশির খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কাজে ফিরতে চলেছেন শোয়েব। সম্প্রতি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে দীপিকা একেবারে সুস্থ রয়েছেন। কিন্তু তাঁদের সদ্যোজাতকে রাখা হয়েছে ইনকিউবেটরে। অনুরাগীদের কাছে অনুরোধ করেন অভিনেতা, তাঁরা যেন সদ্যোজাতের জন্য প্রার্থনা করেন। 

দীপিকা কক্করের সন্তান হওয়ার খবর অনেকদিনই জানা গিয়েছিল। সম্প্রতি প্রথম সন্তান এসেছে তাঁদের পরিবারে। তবে আনন্দের সঙ্গে চিন্তাতেও রয়েছেন তাঁরা। একরত্তি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে দীপিকা ও শোয়েবের সঙ্গে সেই প্রার্থনা করছেন সকলেই। 

২১ জুন সন্তান নবজাতকের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দীপিকা কক্কর। পোস্টে লেখেন, 'আজ ২১ জুন ২০২৩ সকালে আমাদের কোল আলো করে পুত্র সন্তান এসেছে। প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছে, বিশেষ চিন্তার কারণ নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।'

প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকার এক সাক্ষাৎকারের কারণে শিরোনামে উঠে আসেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় যে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, আর তার বদলে পরিবার ও সন্তানকেই সময় দেবেন। তবে এই সাক্ষাৎকার অভিনেত্রীর নজরে পড়তেই তিনি শুধরে দেন।

আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার

তাঁর কথায়, অন্তঃসত্ত্বাকালীন এই সময় তিনি খুবই উপভোগ করছেন এবং আপাতত তিনি বিরতিতে আছেন। এক বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি সবেমাত্র খবর দেখলাম যে আমি নাকি অভিনয়ের কেরিয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসলে পুরনো এক সাক্ষাৎকার থেকে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তো আমি কেবল পরিষ্কার করে দিতে চাই যে এমন কোনও পরিকল্পনা আমার নেই। আমি সবসময়েই গৃহবধূ হতে চেয়েছিলাম। শোয়েব অফিস যাবে এবং আমি ওঁকে জলখাবার বানিয়ে দেব, বাড়ির খেয়াল রাখব। কিন্তু তার মানে এটা নয় যে আমি আর কখনও কাজ করতে চাই না। (হাসি)। হতে পারে আমি হয়তো আগামী চার পাঁচ বছর কাজ করলাম না বা এমনও হতে পারে যে খুব শীঘ্রই কোনও দুর্দান্ত অফার পেলাম আর আমি সেটা নিয়েও নিলাম। এমনও হতে পারে যে আমার প্রথম চার পাঁচ বছর নিজের সন্তানের জন্যই রাখলাম। তবে সবকিছুই আমি বলতে পারব সন্তানের আগমনের পর।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget