এক্সপ্লোর

Shob Choritro Trailer: 'শব' হয়ে যাওয়া চরিত্রদের গল্প নিয়ে আসছেন অবিনাশ, মুক্তি পেল ট্রেলার

Shob Choritro Trailer: সাংবাদিক বন্ধু সৈকতের কাছে নেশাগ্রস্ত হয়ে বলে ফেলে ওর এই বিচিত্র ক্ষমতার কথা। সৈকত সংবাদ চ্যানেলে ছড়িয়ে দেয় খবরটা। মিডিয়া ধাওয়া করে অবিনাশকে।

কলকাতা: মুক্তি পেল দেবাশিস সেন শর্মা পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro) ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), পরাণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়, রানা বসু ঠাকুর প্রমুখ। 

সিরিজের গল্প বছর পঁয়তাল্লিশের লেখক অবিনাশ মিত্রকে ঘিরে। তিনি পেশায় লেখক কিন্তু তাঁর লেখা আর বিক্রি হচ্ছে না। তাই পাবলিশারের চাপে পড়ে সে আশেপাশের জীবন্ত মানুষের জীবনে গোয়েন্দার মতো উঁকি ঝুঁকি মেরে নিজের গল্প খোঁজে। আশায় থাকে যে এর থেকে যদি সিনেমা বা অন্তত একটা ওয়েব সিরিজ হতে পারে। ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার সঙ্গে নিষিদ্ধ প্রেমের ওমই অবিনাশের রুটিন জীবন। 

চায়ের দোকানে দেখা হয়ে যাওয়া পৃথিবীর অঙ্ক না মেলাতে পারা অঙ্কের মাস্টার কালুচরণ নাগ যখন ছেলের অঙ্কের মাস্টার হয়ে আসেন তখন অবিনাশের মনে হয় গল্প তাঁর হাতের মুঠোয়। কিন্তু অঙ্কের মাস্টার সব অঙ্কের হিসেব গুলিয়ে দিয়ে কীসের যেন একটা গোপন ইঙ্গিত দেয় অবিনাশকে? গল্পের গন্ধ পায় অবিনাশ। কিন্তু গল্প এগোতে না এগোতেই একদিন হঠাৎ করে অঙ্কের মাস্টার মারা যান আর সেখানে উপস্থিত অবিনাশ পুলিশের নেক নজরে পড়ে যায়। অলিএন্ডারের বিষ পাওয়া যায় মাস্টারের শরীরে। পুলিশ ইনস্পেক্টর দেবব্রত তদন্ত শুরু করে।

আরও পড়ুন: Madhumita on social media: 'মেয়ে বলে ক্রিকেট খেলা বন্ধ করতে বলবেন?' ভিডিও পোস্ট করে প্রশ্ন মধুমিতার

এরপর হঠাৎ করেই সেঁজুতির দেখা পায় অবিনাশ। ওষুধের দোকানে তাকে দেখে গল্পের গন্ধে ওর পিছু নেয় অবিনাশ। জানতে পারে সেঁজুতি আর আনোয়ারের গল্প। কিন্তু ওর গল্প শেষের আগেই সেঁজুতি আত্মহত্যা করে। পুলিশের জেরায় বিধ্বস্ত অবিনাশ সাংবাদিক বন্ধু সৈকতের কাছে নেশাগ্রস্ত হয়ে বলে ফেলে ওর এই বিচিত্র ক্ষমতার কথা। সৈকত সংবাদ চ্যানেলে ছড়িয়ে দেয় খবরটা। মিডিয়া ধাওয়া করে অবিনাশকে।

বিধ্বস্ত অবিনাশ প্রেমিকার কথায় মনরোগ বিশেষজ্ঞ মৃণালিনীর কাছে যায়। সে বুদ্ধি দেয়, যখন এরকম সন্দেহ হচ্ছে অবিনাশের মনে তখন ও মৃত চরিত্রদের নিয়েই গল্প লিখুক, তাহলে তো আর তারা মারা যেতে পারবে না। 

মৃণালিনীর কথায় দ্রৌপদীকে নিয়ে লিখতে শুরু করে অবিনাশ। পুলিশের বাঁধন আরও শক্ত হয় অবিনাশের গলায়। সৈকতের ছেলের জন্মদিনের পার্টিতে মৃণালিনীকে জীবন্ত দ্রৌপদী হিসাবে চিনতে পেরে চমকে যায় অবিনাশ। ভীত হয়ে ওঠে। মিডিয়ার আলো থেকে পালাতে চায়। প্রেমিকার কাছে উগ্রে দেয় টেনশন। ওর ভয় এবার মৃণালিনীর মৃত্যুর পালা। প্রেমিকার পরামর্শে ও মৃণালিনীর সম্মতিতে ওকে কিডন্যাপ করেও রেখে দেয় অবিনাশ, বাঁচানোর জন্য। মাত্র ৭২ ঘণ্টা রাখতে পারলেই নিশ্চিন্ত। তাও শেষ রক্ষা হয় না। খুন হয়ে যায় মৃণালিনী। ফেঁসে যায় অবিনাশ পুলিশের জালে। তারপর?

 

গল্পে একাধিক মৃত্যুর ঘটনা থাকলেও ট্রেলারে সেইভাবে কোনও খুনের দৃশ্য নেই। তবে রয়েছে কিছু সন্দেহজনক দৃশ্য। কীভাবে পুলিশের জালে জড়াচ্ছে অবিনাশ, কীভাবে গল্পের জন্য মানুষের পিছু করছে সে দেখা যাচ্ছে ট্রেলারে। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার পোস্ট করে লেখা হয় 'উপন্যাসের অক্ষর জুড়ে এক অজানা রহস্যের স্বাক্ষর'। আগামী ২১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ মুক্তি পাচ্ছে 'শব চরিত্র'।

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget