এক্সপ্লোর

Shruti Das: 'প্রথম ধারাবাহিক আমায় বাঁচিয়ে রেখেছে' খুদের ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ শ্রুতি

Shruti Das: এই ধারাবাহিকের সূত্র ধরেই শ্রুতি আর স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেম। তাঁদের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম হয়নি।

কলকাতা: ব্যক্তিগত থেকে পর্দা, তাঁর দুই জীবনই বদলে দিয়েছিল এই ধারাবাহিক। 'ত্রিনয়নী'। এরপর অন্যান্য ধারাবাহিকে অভিনয় করলেও 'ত্রিনয়নী'-র কেন্দ্রীয় চরিত্র যেন ছাপ ফেলেছে তাঁর জীবনে। আজ সোশ্যাল মিডিয়ায় এক খুদের মিহি কথার আবদার যেন ফের একবার পুরনো সেই ধারাবাহিকের কথা মনে করিয়ে দিল অভিনেত্রী শ্রুতি দাসকে (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় খুশি আর ভিডিও দুইই শেয়ার করে নিলেন তিনি। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শ্রুতি। সেখানে দেখা যায়, এক খুদে তাঁর 'ত্রিনয়নী'-র চরিত্রের নাম নয়ন কে নয়ন আন্টি বলে বলছে, "তোমায় আমি অনেকবার ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। আমি যখন কাটোয়া যাব তোমার সঙ্গে দেখা করব।' প্রসঙ্গত, শ্রুতির বাড়ি কাটোয়ায়। এই ভিডিও শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'জীবনের প্রথম ধারাবাহিক আদতেই আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। রাস্তাঘাটে এখনও নয়ন বলেই অধিকাংশ মানুষজন ডেকে ওঠেন। এ পাওয়া পরম পাওয়া। আট থেকে আশি সবাই এখনও নয়ন কে মনে রেখেছেন এই ঋণ অনস্বীকার্য। ধন্যবাদ ত্রিনয়নীর সাথে যুক্ত সকলকে আমায় সহযোগীতা করার জন্য।নয়ন-নোয়ার পর এখনও অবধি কিছু পাইনি, যা অবস্থা দেখছি,না পেলেও আক্ষেপ থাকবে না। প্রথম চরিত্রের রেশ রয়ে গেছে, থেকে যাবে।'

এই ধারাবাহিকের সূত্র ধরেই শ্রুতি আর স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেম। তাঁদের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম হয়নি। তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।

আরও পড়ুন: Bidisha Death: 'দূরারোগ্য অসুখ ছিল', সুইসাইড নোটে লিখলেন বিদিশা, বান্ধবীদের দাবি, 'সুস্থ ছিলেন'

এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েও কখনওই থেমে থাকেননি নায়িকা। প্রতিবারই মুখের মত উত্তর দিয়েছেন সমালোচকদের। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget