এক্সপ্লোর

Top Social Post: অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল, বাবা সিদ্দিকির পার্টিতে ঋতাভরী, দেখুন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: তিনি মানেই যেন নতুন চমক, নতুন চ্যালেঞ্জ। অভিনয় দক্ষতায় ভর করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা। তবে কেবল বাংলাদেশের বললে ভুল হবে, এখন তিনি টলিউডেরও। আর এবার, এক অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেবেন তিনি! ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। অন্যদিকে, প্রথমে জাভেদ আখতারের (Javed Akhtar) বাড়িতে হোলির পার্টি, আর তারপরে বাবা সিদ্দিকি (Baba Siddique)-র পার্টি... বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-আপাতত ব্যস্ত মায়ানগরীতেই। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত পার্টির ঝলক। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

'কারাগার'-এ নির্বাক অভিনয়ে মনজয়, এবার অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল চৌধুরী

তিনি মানেই যেন নতুন চমক, নতুন চ্যালেঞ্জ। অভিনয় দক্ষতায় ভর করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা। তবে কেবল বাংলাদেশের বললে ভুল হবে, এখন তিনি টলিউডেরও। আর এবার, এক অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেবেন তিনি! ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই সিরিজের লুক। এই প্রথম 'হইচই' (Hoichoi)-এর জন্য ভিকি জ়ায়েদের সঙ্গে কাজ করবেন চঞ্চল। এর আগে, 'কারাগার' সিরিজে কার্যত নির্বাক অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। তাঁর সেই ওয়েব সিরিজ ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে 'কারাগার' ছাড়াও একাধিক বাংলাদেশের ছবি ও ওয়েব সিরিজে চঞ্চল বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয় প্রতিভা। আর এবার, অন্ধ এক সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। কিন্তু এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে 'রুমি'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi Bangladesh (@hoichoibangladesh)

 জাভেদ আখতারের বাড়িতে হোলি উদযাপন, বাবা সিদ্দিকির পার্টি, মায়ানগরীতে ঝলমলে ঋতাভরী

প্রথমে জাভেদ আখতারের (Javed Akhtar) বাড়িতে হোলির পার্টি, আর তারপরে বাবা সিদ্দিকি (Baba Siddique)-র পার্টি... বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-আপাতত ব্যস্ত মায়ানগরীতেই। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত পার্টির ঝলক। দোলের দিনটা মুম্বইতেই কাটিয়েছেন ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা ও সম্বিতের সঙ্গে সময় কাটিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন হোলির পার্টির ছবিও। প্রথা মেনে সাদা পোশাক পরেছিলেন ঋতাভরী, তবে হোলির থিমের সঙ্গে মানানসই ছিল তাঁর ওড়না। রঙিন সেই ওড়নাই যেন নজর কাড়ছিল। পার্টিতে 'চিত্রাঙ্গদা' ও সম্বিতের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। তবে সেই পার্টির পরে একাই জাভেদ আখতারের বাড়িতে অতিথি হয়েছিলেন ঋতাভরী। আজ, সোশ্যাল মিডিয়ায় বাবা সিদ্দিকির পার্টির ছবি শেয়ার করে নেন ঋতাভরী। সাদা গাউন আর লাল ওড়না পরেছিলেন তিনি। গত ৩ বছর ধরে বলিউডের এই হাইপ্রোফাইল পার্টিতে আমন্ত্রণ পান তিনি। এবারেও বলিউডের অন্যান্য নামিদামি তারকার সঙ্গে সেখানে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তীও। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির থাকেন সলমন খান, হুমা কুরেশি, শিল্পা শেট্টি ও অন্যান্যরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget