এক্সপ্লোর

Sidhu Moose Wala Murder: সিধুর গাড়ির সামনের কাচে ১৪টি গুলির চিহ্ন, ঝাঁঝরা চালকের আসন, জানাচ্ছে পুলিশ

Sidhu Moose Wala Death: সিধুর গাড়ির সামনের কাচে ১৪টি গুলির চিহ্ন মিলেছে। বনেটে মিলেছে ৩টি গুলির চিহ্ন। এছাড়াও সামনের আসন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মোট ৩০টি গুলি চলেছে বলে পুলিশ সূত্রে দাবি

পাঞ্জাব: পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিধুর গাড়ি ঘিরে ধরে গুলি চালায় আততায়ীরা।

সিধুর গাড়ির সামনের কাচে ১৪টি গুলির চিহ্ন মিলেছে। বনেটে মিলেছে ৩টি গুলির চিহ্ন। এছাড়াও সামনের আসন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মোট ৩০টি গুলি চলেছে বলে পুলিশ সূত্রে দাবি। সঙ্গীতশিল্পী ও কংগ্রেস নেতার গাড়িকে ৩টি গাড়িতে অনুসরণ করছিল হামলাকারীরা। তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।

 শনিবারই সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব সরকার। তারপরই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ সূত্রে দাবি, কানাডার গ্যাংস্টার গোল্ডি রয়েছে এই খুনের পিছনে। তিহার জেলে বসে খুনের পরিকল্পনা করে লরেন্স বিষ্ণোই নামে এক দুষ্কৃতী।

আরও পড়ুন: Habji Gabji: লকডাউনে মুক্তি আটকালেও, যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি', বলছেন রাজ 

পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর (FIR)। সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) বাবা বালকৌর সিং মানসা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই।

সিধু মুসেওয়ালার বাবার দায়ের করা সেই এফআইআর থেকে মিলেছে নতুন তথ্য। সেখানে বালকৌর সিং উল্লেখ করেছেন, বিভিন্ন গ্যাং থেকেই অর্থ দাবি করে মৃত্যুর হুমকি পেতেন সিধু। লরেন্স বিষ্ণোই গ্যাং এর মধ্যে অন্যতম। এই গ্যাঁ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সিধুকে। সরকারি সুরক্ষা ওঠার পরেও বুলেটপ্রুফ গাড়ি নিয়েই ঘুরতেন সিধু। কিন্তু ঘটনার দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিল দুই বন্ধু।

এই ঘটনায় ৩০২, ৩০৭ ও ৩৪১ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আর্ম অ্যাক্ট অ্যাট সিটি ওয়ান এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget