এক্সপ্লোর

Simmba 2: এবার কি আসছে 'সিম্বা টু'? ইঙ্গিতপূর্ণ কথা রণবীর সিংহের

'লেডিজ ভার্সেস রিকি বহেল' থেকে 'এইট্টি থ্রি'। রণবীর সিংহের কেরিয়ার গ্রাফ ক্রমশ উঠেছে। ২০১৮তে পরিচালক রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধেন রণবীর। সঙ্গে থাকেন সারা আলি খান। তিনজনের মেলবন্ধনে তৈরি হয় 'সিম্বা'

মুম্বই: বলিউডের অন্যতম বহুমুখী প্রতিভার অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। কখনও তাঁকে দেখা যায় 'বাজিরাও মস্তানি' ছবিতে। কখনও দর্শককে চমকে দেন 'পদ্মাবত' ছবিতে। আবার কখনও 'এইট্টি থ্রি' ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করে দর্শক, অনুরাগী থেকে সমালোচকদেরও মন জিতে নিয়েছেন। ক্রমশ পরিচালক প্রযোজকদের অত্যন্ত পছন্দের পাত্র হয়ে উঠছেন রণবীর সিংহ। 'এইট্টি থ্রি' মুক্তি পাওয়ার পর নাকি রণবীর সিংহকে বেশ কিছু বায়োপিকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এমনটাই। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, ইন্ডাস্ট্রির অন্দর থেকে বাইরে প্রশংসায় ভাসছেন রণবীর। ক্যাটরিনা কাইফ নিজে কিছুদিন আগেই এই ছবিতে রণবীর সিংহের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন। সম্প্রতি শোনা যাচ্ছে আসতে চলেছে 'সিম্বা টু' (Simmba 2)। সেই প্রসঙ্গেই ইঙ্গিতপূর্ণ কথা বললেন রণবীর।

আরও পড়ুন - Sahdev Dirdo: দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব

'লেডিজ ভার্সেস রিকি বহেল' থেকে 'এইট্টি থ্রি'। বলিউড অভিনেতা রণবীর সিংহের কেরিয়ার গ্রাফ ক্রমশ উঠেছে। ২০১৮তে পরিচালক রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধেন রণবীর। সঙ্গে থাকেন সারা আলি খান। তিনজনের মেলবন্ধনে তৈরি হয় 'সিম্বা'। রোহিত শেট্টির কপ ইউনিভার্সে পুলিশ অফিসারের চরিত্রে দেখা মেলে রণবীর সিংহের। ছবির গান থেকে গল্প, সব মিলিয়ে বক্স অফিসে দারুণ হিট করে সেই ছবি। সাম্প্রতিককালে বলিউডে একের পর এক সিক্যুয়েল ছবি তৈরি হচ্ছে। সলমন খানের 'টাইগার থ্রি' আসছে। শোনা যাচ্ছে 'কিক টু'-এর কথা। এছাড়াও 'ফুরকে থ্রি' কিংবা 'বজরঙ্গী ভাইজান টু', 'সিম্বা'র সাফল্যের পর এবার কি রণবীর সিংহের এই ছবিরও সিক্যুয়েল আসছে?

রণবীর সিংহ এই প্রসঙ্গে বলেন, 'ঈশ্বর করুন যেন এমনই হয়। যেকোনও ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক ছবি আসুক, এটাই তো কাম্য। আমার মনে হয় রোহিত স্যরও সিম্বা টু ছবিটি তৈরি করার জন্য় উদগ্রীব। আমি তো আরও বেশি। কারণ, সিম্বা আমার অভিনীত চরিত্রগুলির মধ্যে অন্যতম পছন্দের। সিম্বা হতে আমি ফের খুবই পছন্দ করব। তাছাড়া বক্স অফিস কালেকশন এবং নেট নাগরিকদের কমেন্ট পড়েও বুঝেছি দর্শকের কতটা পছন্দ হয়েছিল। তাই ফের এই ছবি দর্শকের কাছে নিয়ে আসতে আমরাও খুবই পছন্দ করব।'

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget