এক্সপ্লোর

Kanika Kapoor: আমার সন্তানদের মেসেজ পাঠিয়ে আত্মহত্যা করতে বলা হয়েছিল, পরিবার ছাড়া কেউ পাশে ছিল না, জানালেন কনিকা কপূর

Kanika Kapoor, COVID-19: এ বছরের মার্চে করোনা আক্রান্ত হন কনিকা। সেই সময় তাঁকে নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়।

মুম্বই: করোনা আক্রান্ত হওয়ার পরেও ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছিল বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কপূরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়েন তিনি। এ বিষয়ে এই গায়িকা জানিয়েছেন, ‘আমি যখন লখনউয়ে যাই, তখন সেখানে কোয়ারেন্টিন সংক্রান্ত কোনও নিয়ম চালু হয়নি। আমি দু’টি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিই। কোনও অনুষ্ঠানেরই আমি আয়োজক ছিলাম না। কিন্তু তা সত্ত্বেও আমাকে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছেতাইভাবে আক্রমণ করা হয়। এমনকী, আমার সন্তানদেরও অনেকে খারাপ ভাষায় মেসেজ পাঠান। ওরা সেই সময় লন্ডনে ছিল। অনেকে ওদের মেসেজ পাঠিয়ে আত্মহত্যা করতেও বলেন।’ এ বছরের মার্চে করোনা আক্রান্ত হন কনিকা। সেই সময় তাঁকে নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি যতক্ষণে হাসপাতালে ভর্তি হই, ততক্ষণে শরীর অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার পর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন হয়তো আমার শরীরে করোনার উপসর্গ ছিল না। আমি সেটা জানি না। চিকিৎসকরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেন। আমার ৩ কিলো ওজন কমে যায়। সেই সময় আমার খিদে পাচ্ছিল না, কোনও স্বাদ পাচ্ছিলাম না, গন্ধও পাচ্ছিলাম না। আমাকে ভিটামিন দেওয়া হয়। ২ সপ্তাহ পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সেই সময় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটা সময় লাগে।’ কনিকা আরও জানিয়েছেন, ‘আমার যৌথ পরিবারকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। প্রতিবেশী, বন্ধুদের ঘৃণ্য আচরণের মুখে পড়তে হয় সবাইকে। কোনও ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের প্রতি যে এই ধরনের অসংবেদনশীল আচরণ করা যায়, সেটা আমি ভাবতে পারিনি। আমাকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা কেউ ভাবেনি। সেই সময় পরিবারের লোকজন ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। এটা বড় শিক্ষা। সত্যিটা না জেনেই অনেকে নানা মন্তব্য করে।’ সন্তানদের সঙ্গে কয়েকমাস লন্ডনে কাটানোর পর মুম্বইয়ে ফিরে এসেছেন কনিকা। তিনি ফের কাজ শুরু করেছেন। মঞ্চে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা। তিনি জানিয়েছেন, রাগপ্রধান গান রেকর্ড করেছেন। অনেকেরই জানা নেই, তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। এই গান রেকর্ড করে তাঁর খুব ভাল লেগেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeetu Kamal: 'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
'আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই...', ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
Rupa Ganguly: রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
রাজ্যে পালাবদল, টলিউডে 'পরিবর্তন'! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা
Laughtersane: মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!
মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় 'লাফটারসেন' নিরঞ্জনের সঙ্গী বাঙালিয়ানা!
Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...
সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন...

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget