এক্সপ্লোর

Milind Gaba India Tour: 'কে কে আমার অনুপ্রেরণা', কলকাতা এসে বললেন গায়ক মিলিন্দ গাবা

Milind Gaba In Kolkata: গায়কের কথায়, 'ওঁর গান শুনে বড় হয়েছি। কে কে-ই আমার গানের জগতে আসার মূল অনুপ্রেরণা। ওঁর কণ্ঠ, স্বর নকল করার চেষ্টা করতাম। কে কে-র মৃত্যু শিল্পের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।'

কলকাতা: সম্প্রতি শহরে এসেছিলেন গায়ক মিলিন্দ গাবা (Milind Gaba)। বলিউডের জনপ্রিয় গায়ক মিলিন্দ একইসঙ্গে গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং পঞ্জাবের অভিনেতা। 'নজর লগ জায়েগি' (Nazar Lag Jayegi), 'শি ডোন্ট নো' (She Don't Know), 'ইয়ার মোদ দো' (Yaar Mod Do) তাঁর জনপ্রিয় গানগুলির অন্যতম। 

ভারত সফরে মিলিন্দ গাবা

সম্প্রতি ভারত সফরে বেরিয়েছেন মিলিন্দ গাবা। ২ মাসে দেশের ৮ শহরে মিউজিক ট্যুর করবেন তিনি। লাইভ গানের সফরে স্বাগত তাঁর ভক্তরা। আধুনিক প্রজন্মের গায়ক মিলিন্দ গাবার এই সুরেলা সফর চলবে মুম্বই, কলকাতা, গোয়া, বেঙ্গালুরু ও হায়দরাবাদে। 

তাঁর সফর সম্পর্কে মিলিন্দ বলেন, 'এমন ট্যুর আমার এই প্রথম। বিভিন্ন শহরে দর্শকদের জন্য লাইভ পারফর্ম করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।'


Milind Gaba India Tour: 'কে কে আমার অনুপ্রেরণা', কলকাতা এসে বললেন গায়ক মিলিন্দ গাবা

কে কে-র মৃত্যু প্রসঙ্গে মিলিন্দ গাবা

এই ট্যুরের প্রচারে ৩ জুন কলকাতায় আসেন মিলিন্দ। যে সময়ে গোটা শহর উত্তাল প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-কে নিয়ে। তাঁর মৃত্যুতে প্রশ্নের মুখে কলকাতা। এমন আবহে মিলিন্দ গাবাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কলকাতায় শো করার ডাক পেলে আসবেন কিনা? উত্তরে গায়ক বলেন, 'নিশ্চয়ই। আমি পারফর্মার। দর্শকদের মনোরঞ্জন করা আমার কাজ। ফলে যদি আমাকে শো করতে ডাকা হয়, আমি নিশ্চয়ই আসব।'

আরও পড়ুন: 'Jawan' Teaser Out: মুখে ব্যান্ডেজ, হাতে বন্দুক, অদেখা লুকে 'জওয়ান' শাহরুখ, প্রকাশ্যে টিজার

কিংবদন্তি সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে শোকাহত গোটা দেশ। কী প্রতিক্রিয়া মিলিন্দের? গায়কের কথায়, 'ওঁর গান শুনে বড় হয়েছি। কে কে-ই আমার গানের জগতে আসার মূল অনুপ্রেরণা। ওঁর কণ্ঠ, স্বর নকল করার চেষ্টা করতাম। কে কে-র মৃত্যু শিল্পের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।'

হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় একক গানের পাশাপাশি অন্য গায়ক যেমন গুরু রনধাওয়ার সঙ্গেও গান গেয়েছেন মিলিন্দ। শ্রোতাদের ভালবাসায় আপ্লুত তিনি। 

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget