এক্সপ্লোর

১০ বছরেই শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল, দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন গায়িকা নেহা ভাসিন

সাইবার বুলিংয়ের অভিজ্ঞতা থেকে নেহা ভাসিন রেকর্ড করেছিলেন ’কান্দে রান্ধে রে‘ বলে একটি গান। সেটি গানের বদলে প্রতিবাদের ভাষা বলা যেতে পারে।

মুম্বই: ’ দিল দিয়া গাল্লা‘....’টাইগার জিন্দা হ্যায়‘ ছবির গানের দৌলতে বহু ঘরে এখন পরিচিত নাম নেহা ভাসিন। সেই নেহা ভাসিন মুখ খুললেন শ্লীলতাহানি নিয়ে। অকপটে জানালেন মাত্র ১০ বছরেই শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ’’ ১০ বছর বয়সে আমি হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম। যেদিন ঘটনাটি ঘটে, সেদিন আমার থেকে একটু দূরেই ছিলেন মা। হঠাৎ একজন এসে আমার সঙ্গে অভব্য আচরণ করল।আমি রীতিমতো ভয় পেয়ে যাই। দৌড়ে পালাই। এর কিছু বছর পরে এক হলের মধ্যে একজন লোক আমার শরীরে হাত দিয়েছিল। এই ঘটনাগুলি আজও আমার স্পষ্ট মনে আছে। আমার সঙ্গে এমন হওয়ার পর আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো এটা আমার দোষ। এখন দেখি শ্লীলতাহানি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। কত ধরনের অভব্যতা যে হয়, সেটি এখন দেখি। মানসিক, শারীরিক, আবেগপূর্ণ বা আধ্যাত্মিকার মিশেলে নানান অভব্যতা দেখতে পাই--- আমার মতে এগুলি মুখহীন সন্ত্রাস।‘‘ সাইবার বুলিং নিয়েও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এক ব্যান্ড সদস্য তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন বলেও জানিয়েছেন। নেহার কথায়. ’’একবার সোশ্যাল মিডিয়ায় একটি ব্যান্ড সম্পর্কে আমার না ভালো লাগার কথা জানিয়েছিলাম। কোনও অসম্মানজনক কথা বা অপমানজনক কথা বলিনি। শুধু বলেছিলাম ওদের গান আমার ভালো লাগে না। এরপরেই আমি ট্রোলড হতে শুরু করি। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি। পুলিশে অভিযোগ জানিয়েছিলাম।‘‘ সাইবার বুলিংয়ের অভিজ্ঞতা থেকে নেহা ভাসিন রেকর্ড করেছিলেন ’কান্দে রান্ধে রে‘ বলে একটি গান। সেটি গানের বদলে প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। সুরের ভাষায় ট্রোলিং, লিঙ্গ বৈষম্য, যৌনতা সহ আরও কয়েকটি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন গায়িকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget