এক্সপ্লোর

Singham Again: কপ ইউনিভার্সে ফিরছে অবনী বাজিরাও সিঙ্ঘম, প্রকাশ্যে করিনার নয়া লুক

Kareena Kapoor Khan: এলোমেলো চুল, টপের ওপরে শার্ট, মুখে কপালে রক্তের দাগ, বন্দুক তাক করে সামনের দিকে, করিনা কপূরের নতুন লুক কেড়েছে নজর। এর আগে করিনা কপূর তিনটি ছবিতে কাজ করেছেন রোহিত শেট্টির সঙ্গে।

নয়াদিল্লি: 'সিঙ্ঘম এগেন' (Singham Again) নির্মাতাদের তরফে প্রকাশ্যে এল নতুন পোস্টার (New Look Poster Out)। অবনী বাজিরাও সিঙ্ঘম (Avni Bajirao Singham) চরিত্রে ফিরছেন অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। প্রকাশ্যে এল তাঁর লুক। 

'সিঙ্ঘম এগেন' ছবিতে ফিরছেন করিনা কপূর খান

২০১৪ সালে মুক্তি পায় রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত 'সিঙ্ঘম রিটার্নস'। সেই ছবির অবনী কামাত চরিত্রেই 'সিঙ্ঘম এগেন' প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। 

অজয় দেবগণ (Ajay Devgn), যিনি 'সিঙ্ঘম' ফ্র্যাঞ্চাইজিতে ডিএসপি বাজিরাও সিঙ্ঘমের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনিও পোস্ট করে করিনার নতুন লুক শেয়ার করেন। রোহিত শেট্টিও পোস্ট করেন। অজয় দেবগণ পোস্ট করে লেখেন, 'ভয়ঙ্কর, শক্তিশালী এবং সিঙ্ঘমের শক্তি! আলাপ করুন অবনী সিঙ্ঘমের সঙ্গে।' এর আগে 'সিঙ্ঘম রিটার্নস' ছবিতে অজয় দেবগণের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কপূর। যদিও এই ছবি তাঁর চরিত্র প্রবেশ করছে নতুন অধ্যায়ে কারণ তাঁকে দেখা যাবে সিঙ্ঘমের স্ত্রীয়ের চরিত্রে। 

এলোমেলো চুল, টপের ওপরে শার্ট, মুখে কপালে রক্তের দাগ, বন্দুক তাক করে সামনের দিকে, করিনা কপূরের নতুন লুক কেড়েছে নজর। এর আগে করিনা কপূর তিনটি ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন রোহিত শেট্টির সঙ্গে। 'গোলমাল রিটার্নস', 'গোলমাল ৩' ও 'সিঙ্ঘম রিটার্নস'-এর পর 'সিঙ্ঘম এগেন' ছবিতে ফের তিনি হাত মেলাচ্ছেন পরিচালকের সঙ্গে। করিনা নিজে পোস্ট করে লেখেন, 'সময় এসে গেছে। কপভার্সে ফের যোগ দিচ্ছি।' রোহিত শেট্টি লেখেন, 'সিঙ্ঘমের শক্তির সঙ্গে আলাপ করুন... অবনী বাজিরাও সিঙ্ঘম... আমরা প্রথম একসঙ্গে ২০০৭ সালে কাজ করি... এখনও পর্যন্ত তিনটি ব্লকবাস্টার... এবার চতুর্থ প্রজেক্টে কাজ... ১৬ বছরের দীর্ঘ সহযোগিতা। কিছুই বদলায়নি, বেবো এখনও একই, সাধারণ, কঠোর পরিশ্রমী।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

রোহিত শেট্টি তাঁর কপ ইউনিভার্সকে বাড়িয়ে যুক্ত করেছেন দুই নতুন চরিত্র। তার মধ্যে রয়েছেন পুলিশ অফিসার শক্তি শেট্টির চরিত্রে দীপিকা পাড়ুকোন ও এসিপি সত্যপ চরিত্রে টাইগার শ্রফ। এছাড়া এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিংহকে যাঁরা বড়পর্দায় পরিচিত যথাক্রমে সিঙ্ঘম, সূর্যবংশী ও সিম্বা নামে। 

আরও পড়ুন: New Serial: পুপুলকে মায়ের মতো আগলে রাখবে কে? প্রশ্নের উত্তর নিয়ে আসছে নয়া ধারাবাহিক 'আলোর কোলে'

সম্প্রতি হায়দরাবাদে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। এবং ধীরে ধীরে তারা পরবর্তী বছরের স্বাধীনতা দিবসের আবহে বিশালাকারে মুক্তির জন্য তৈরি হচ্ছে। প্রসঙ্গত, ওই সময়েই মুক্তি পাবে অল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত 'পুষ্পা ২'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?

ভিডিও

Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget