এক্সপ্লোর

Sonakshi Sinha and Zaheer Iqbal Wedding: ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে সোনাক্ষী-জাহিরের গায়ে হলুদ! ২০ জুন কোথায় অনুষ্ঠান?

Sonakshi Sinha Wedding: সোমবার নিজের প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে কোনও উল্লেখ না থাকলেও ধরে নেওয়া হচ্ছে অনুষ্ঠান তাঁর 'ব্যাচেলরেট' পার্টির। সঙ্গে দেখা যায় হুমা কুরেশিকেও।

নয়াদিল্লি: গুঞ্জন ধীরে ধীরে বাড়ছেই। শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zaheer Iqbal) প্রাক-বিবাহ অনুষ্ঠান। সোমবার নিজের প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে কোনও উল্লেখ না থাকলেও ধরে নেওয়া হচ্ছে অনুষ্ঠান তাঁর 'ব্যাচেলরেট' পার্টির। সঙ্গে দেখা যায় হুমা কুরেশি (Huma Qureshi), জাহিরের বোন সনমকে। শোনা যায় ২৩ জুন তাঁরা গাঁটছড়া বাঁধবেন। এখন শোনা যাচ্ছে ২০ তারিখ গায়ে হলুদের অনুষ্ঠান হবে। 

এগিয়ে আসছে তারিখ, সোনাক্ষী-জাহিরের প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু?

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী সিন্হার বান্দ্রার বাড়িতে ২০ জুন গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যমকে ঘনিষ্ঠ সূত্রের তরফে বলা হয়েছে, 'খুব ঘনিষ্ঠ লোকজন, কাছের বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠান হবে, যেখানে ৫০ জনেরও কম অতিথি আমন্ত্রিত, এবং সেই কারণে সোনার বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।' 


Sonakshi Sinha and Zaheer Iqbal Wedding: ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে সোনাক্ষী-জাহিরের গায়ে হলুদ! ২০ জুন কোথায় অনুষ্ঠান?

ছবি সূত্র: সোনাক্ষী সিন্হার ইনস্টাগ্রাম

সূত্রের আরও খবর, 'যেদিন থেকে ওঁরা বিয়ের পরিকল্পনা শুরু করেছেন, একটা ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন যে অনুষ্ঠানে এক্কেবারে কাছের লোকজন থাকবেন এবং অনুষ্ঠানের শেষে বিশাল পার্টি হবে উদযাপনের। অবশ্যই নিজেদের আনন্দ তাঁরা ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চান, ফলে রিসেপশন হবে বিশালাকার।'

জানা যাচ্ছে, চিরাচরিত ডেকর থাকবে না সোনাক্ষীর গায়ে হলুদের অনুষ্ঠানে। হলুদ ও গোলাপী থিমের অনুষ্ঠানের বদলে অন্য ধরনের কিছু থিম হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বাবা, তারকা অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিন্হা জানান যে তিনি মেয়ের বিয়ে সংক্রান্ত কিছু জানেন না। তিনি বলেন, 'আমি এখন দিল্লিতে। ভোটের ফল প্রকাশের পরই এখানে চলে আসি আমি। আমি কাউকে মেয়ের বিয়ের ব্যাপারে কিছু বলিনি। ফলে আপনার প্রশ্ন, সোনাক্ষী কি বিয়ে করছে? এর উত্তর, ও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি।'

আরও পড়ুন: Most Valued Celebrity of India: পিছনে ফেললেন অভিনেতা-অভিনেত্রীদের, তালিকার শীর্ষে কিং কোহলি, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে কোথায় শাহরুখ-সলমন?

সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁরা একসঙ্গে ২০২২ সালের 'ডবল এক্স এল' ছবিতে কাজ করেছেন, যে ছবিতে হুমা কুরেশিও ছিলেন। যদিও বিয়ের ব্যাপারে সোনাক্ষী বা জাহির, কেউই নিজের মুখে কিছুই জানাননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget