এক্সপ্লোর

Sonu Sood: বিপন্ন মানুষকে সাহায্য করতে ৬টি ফ্ল্য়াট, দুটি দোকান সহ জুহুর সম্পত্তি মর্টগেজ রেখে ১০ কোটি টাকা তুলেছেন সোনু!

করোনাকালে মাইলের পর মাইল হেঁটে ঘরের পথে সপরিবারে পা বাড়ানো কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তাঁকে ভাবিয়েছে। তাঁদের ট্রেন, বাসে, এমনকী কোনও কোনও ক্ষেত্রেও বিমানে ঘরে ফেরানোর বন্দোবস্ত করেছেন।

মুম্বই: নোভেল করোনাভাইরাস অতিমারী সংক্রমণ রুখতে দেশে লকডাউন চালু হওয়ার পর থেকে যে মানুষটি বিপন্ন, দুর্গত মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি, তিনি সোনু সুদ। করোনাকালে মাইলের পর মাইল হেঁটে ঘরের পথে সপরিবারে পা বাড়ানো কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তাঁকে ভাবিয়েছে। তাঁদের ট্রেন, বাসে, এমনকী কোনও কোনও ক্ষেত্রেও বিমানে ঘরে ফেরানোর বন্দোবস্ত করেছেন। সোনু, তাঁর টিম একটি টোল ফ্রি নম্বর, একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইনও খোলেন, যার মাধ্যমে বিপদে পড়া ঘরে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের সাহায্য করা হয়েছে। দুঃস্থ ঘরের ছেলেমেয়েদের পড়াশোনায় আর্থিক সাহায্য পাঠিয়েছেন, কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যেও পদক্ষেপ করেছেন। রীতিমতো ‘সুপারহিরো’র মর্যাদা পান তিনি। কিন্তু বলিউড তারকার নিজের কী এমন আর্থিক সঙ্গতি আছে যে তিনি কল্পতরু হয়ে উঠে ‘গরিবের মসিহা’-র স্টেটাস পেয়েছেন? একটি সংবাদ সূত্রের দাবি, লকডাউনের সময় তাঁর মানবিক ভূমিকার জন্য় গত সেপ্টেম্বরে এসডিজি স্পেশাল হিউমেনিটারিয়ান অ্য়াকশন অ্যাওয়ার্ড পাওয়া সোনু ১০ কোটি টাকার ব্য়বস্থা করতে মুম্বইয়ের জুহুতে নিজের আটটি সম্পত্তি বন্ধক রেখেছেন। এর মধ্যে আছে ৬টি ফ্ল্য়াট, দুটি দোকান। সব সম্পত্তিরই যৌথ মালিক সোনু ও তাঁর স্ত্রী সোনালি। সম্পত্তিগুলি বন্ধক রাখা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্য়াঙ্কের কাছে। গত সেপ্টেম্বরে এগ্রিমেন্ট হয়েছে, ২৪ নভেম্বর তা নথিভুক্ত হয়েছে। এই লোনের জন্য় বছরে ১২ থেকে ১৫ শতাংশ হারে সুদ দিতে হবে। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা ব্যাখ্যা করে সোনু বলেছিলেন, এ জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা। দিনে ১৬-১৮ ঘণ্টা ওদের সঙ্গে কাটানো, ওদের যন্ত্রণা, দুঃখ শেয়ার করা। যখন ওরা ঘরের পথে রওনা দেয়, তখন বিদায় জানাতে গিয়ে বুকটা খুশিতে ভরে ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget