এক্সপ্লোর

Sonu Sood birthday celebration: 'শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে দাঁড়াব', জন্মদিনে অঙ্গীকার সোনুর

বাড়ির সামনে ফাটছে আতসবাজি। উপচে পড়ছে ভিড়। তিনি কেবল প্রিয় অভিনেতা নন, করোনাকালে আপামোর ভারতবাসীর নয়নের মণি হয়ে উঠেছেন তিনি।

মুম্বই: বাড়ির সামনে ফাটছে আতসবাজি। উপচে পড়ছে ভিড়। তিনি কেবল প্রিয় অভিনেতা নন, করোনাকালে আপামোর ভারতবাসীর নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। সেই 'মসিহা'-র জন্মদিনের শুভেচ্ছা জানাতে কী করলেন মুম্বইবাসী? ভিডিও প্রকাশ করলেন খোদ সোনু সুদ।

গত শুক্রবার জন্মদিন ছিল সোনু সুদের। অভিনেতার বাড়ির সামনে এসে জমায়েত হন অনেক অনুরাগী। তাঁদের প্রত্যেকেই হাতেই ছিল বিভিন্ন উপহার। ফুল, চকোলেট আর কেকে ভরে যায় সোনুর ২ হাত। হাজির ছিল একাধিক চকোলেট কেক। সেই কেক কেটেই জন্মদিন উৎযাপন করেন সোনু। এর মধ্যেই নজর কাড়ে এক অনুরাগীর বিশেষ উপহারও। হলুদ রঙে জিভ ডুবিয়ে কেবল জিভের সাহায্যে তিনি এঁকে ফেলেন প্রিয় অভিনেতার মুখ। এই শিল্পী মুগ্ধ করে অভিনেতাকেও। জমায়েতের সবার উদ্দেশে গেটের ওপর উঠে দাঁড়িয়ে হাত নাড়েন অভিনেতা। আশ্বাস দিয়ে বলেন, সবার কাছেই পৌঁছে যাবেন তিনি। এরপর আক্ষরিক অর্থেই সবার সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। সোনুকে পেয়ে আপ্লুত অনেকেই। পা ছুঁয়ে প্রণাম করেন অনেকেই। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন সোনু।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন উদ্যোগের কথা পোস্ট করেছিলেন সোনু। করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু কর সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে তাঁর মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য় বিনামূল্যে কোচিং স্কলারশিপের বন্দোবস্ত করেছেন সোনু সুদ।

জন্মদিনের শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনু। লিখেছেন, 'আমার জন্মদিনে অঙ্গীকার করছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভাবী মানুষদের পাশে দাঁড়াব'। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদেরও সবাইকে সাহায্য করার আর্জি জানান তিনি।

করোনা পরিস্থিতিতে বার বার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল। শুধু তাই নয়, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সবকিছুতেই অগ্রগণ্য সোনু ও তাঁর টিম। 

">

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget