এক্সপ্লোর

Sonu Sood: 'পঞ্জাবে অনুষ্ঠান করতে যাচ্ছি না', গুজবে জল ঢেলে লিখলেন সোনু সুদ

সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লাইনেই স্পষ্ট বার্তা। কথাগুলি লিখছেন সোনু সুদ (Sonu Sood)। তবে কেন হঠাৎ পঞ্জাবের অনুষ্ঠানের কথা তুলে আনলেন সোনু?

মুম্বই: 'এই মাসে আমি পঞ্জাবে কোনও অনুষ্ঠানে যাচ্ছি না। দয়া করে কোনও ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। আগামী কয়েকদিন আমি মুম্বইতে শ্যুটিংয়ে ব্যস্ত থাকব।' সোশ্যাল মিডিয়ায় কয়েকটা লাইনেই স্পষ্ট বার্তা। কথাগুলি লিখছেন সোনু সুদ (Sonu Sood)। তবে কেন হঠাৎ পঞ্জাবের অনুষ্ঠানের কথা তুলে আনলেন সোনু? এর পিছনে কী রয়েছে তাঁর বোনের রাজনীতিতে যোগ দেওয়ার সম্পর্ক?

বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) আজ ঘোষণা করলেন যে তাঁর বোন, মালবিকা সুদ (Malvika Sood) পঞ্জাব নির্বাচনে লড়বেন। এই নির্বাচন হওয়ার কথা আগামী বছরের শুরুতে। তবে কোন দলের হয়ে লড়তে চলেছেন মালবিকা, সেই ব্যাপারে কিছু জানাননি সোনু। করোনা অতিমারীর তাণ্ডবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। সেই থেকে গরিবের 'মসিহা' হয়ে উঠেছেন তিনি। এদিন চণ্ডীগড় থেকে ১৭০ কিমি দূরে মোগায় এক সাংবাদিক বৈঠকে বোন মালবিকার রাজনীতিতে যোগদানের কথা জানান তিনি। সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নীর সঙ্গে দেখা করেন সোনু সুদ।

কিছুদিন আগেই গুজব ছড়ায় যে রাজনীতিতে যোগদান করছেন সোনু সুদ। গুজব রটেছিল তিনি ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়বেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দেন। 

তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানিয়েছিলেন, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু। 

সোনুর আজকের পোস্টেও কোনওরকম রাজনৈতিক ইঙ্গিত ছিল না, তবে সোনু কোন অনুষ্ঠানের কথা বলছেন তা স্পষ্ট নয়। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget