এক্সপ্লোর

'এসি ঘরে বসে ট্যুইট করে পরিযায়ী শ্রমিকদের সমব্যথী হওয়া যায় না' বললেন সোনু সুদ

লকডাউনে পরিযায়ী শ্রমিক থেকে দরিদ্র মানুষদের জন্য বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলি অভিনেতা সোনু সুদ। জুহুতে নিজের হোটেল স্বাস্থ্যকর্মীদের জন্য ছেড়ে দেওয়া থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করা, একাধিকবার শিরোনামে উঠে এসেছে সোনু সুদের নাম। এবার পরিযায়ীদের সাহায্য করা নিয়ে অর্থপূর্ণ মন্তব্য করলেন অভিনেতা। বললেন, 'আমরা এসি ঘরে বসে আর ট্যুইট করে পরিযায়ী শ্রমিকদের সমব্যাথী হয়ে উঠতে পারি না' মন্তব্য সোনু সুদের।

মুম্বই: লকডাউনে পরিযায়ী শ্রমিক থেকে দরিদ্র মানুষদের জন্য বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলি অভিনেতা সোনু সুদ। জুহুতে নিজের হোটেল স্বাস্থ্যকর্মীদের জন্য ছেড়ে দেওয়া থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করা, একাধিকবার শিরোনামে উঠে এসেছে সোনু সুদের নাম। এবার পরিযায়ীদের সাহায্য করা নিয়ে অর্থপূর্ণ মন্তব্য করলেন অভিনেতা। বললেন, 'আমরা এসি ঘরে বসে আর ট্যুইট করে পরিযায়ী শ্রমিকদের সমব্যাথী হয়ে উঠতে পারি না' মন্তব্য সোনু সুদের। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে সোনু বলেছেন, '‌এখন এসি ঘরে বসে ট্যুইট করার সময় নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য দুঃখ করে ট্যুইট করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাস্তায় যাঁরা হেঁটে চলেছেন আমাদের তাঁদের একজন হয়ে উঠতে হবে। না হলে তাঁরা বিশ্বাস কেন করবেন যে কেউ একজন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন। তাই আমি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে ফেরানোর জন্য কাজ করছি। প্রতিদিন আমি অসংখ্য মেসেজ, ই–মেল পাচ্ছি, অনেকে বাড়ি ফিরতে চাইছেন। আমি দিনরাত এক করে তাঁদের হয়ে কাজ করে চলেছি যাতে তাঁরা নিরাপদে বাড়িতে পৌঁছে যেতে পারেন। লকডাউনের মধ্যে এটাই আমার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এইটুকু করে আমার যে তৃপ্তি হচ্ছে, তা আমি বলে বোঝাতে পারব না।' তিনি আরও লেখেন, 'আমি যখন দেখি হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, তখন মানু্ষ হিসাবে আমার কেমন একটা ঘেন্না জন্ম নেয়। ঘুমোতে পারি না, সারারাত এই এক চিন্তা তাড়া করে বেড়ায়। তাই সারাদিন আমি ওঁদের ফোন নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করছি, কথা বলছি। যদি পারতাম, আমি নিজে গাড়ি চালিয়ে সকলকে গ্রামে গ্রামে পৌঁছে দিতাম।' এসবের পাশাপাশি সোনু ২৫ হাজার পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। রমজান মাসে যাতে অভুক্ত না থাকেন পরিযায়ী শ্রমিকরা, সেই কারণেই তাঁদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এ বিষয়ে সোনু জানান, পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা তাঁর কর্তব্য। একজন দেশের নাগরিক হিসেবে অভুক্তদের কাছে খাবার পৌঁছে দিয়ে তাঁদের পেট ভরানোটাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন সোনু সুদ। কিছুদিন আগেই নিজের টাকায় একাধিক বাস ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সোনু সুদ। সোনু সুদের কর্মকান্ড দেখে জনৈক এক ফেসবুক ইউজার লেখেন, 'পর্দায় নেতিবাচক ভূমিকায় অভিনয় করলেও বাস্তব জীবনে সোনু সুদ একজন আসল নায়ক।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
New Bengali Film: ২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget