এক্সপ্লোর

Sony Music Bans In Russia: রাশিয়ায় কার্যক্রম স্থগিত করল 'সোনি মিউজিক'

Sony Music Bans In Russia: সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'সোনি মিউজিক গ্রুপ চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক এবং সন্ত্রাস বন্ধ হোক।'

নয়াদিল্লি: রাশিয়ায় (Russia) নিজেদের সমস্ত কাজ স্থগিত করল লেবেল সোনি মিউজিক (Label Sony Music)। এক বিনোদনের সংবাদ সংস্থাকে এই ব্যাপারে নিশ্চিত করেছে তারা।

সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'সোনি মিউজিক গ্রুপ চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক এবং সন্ত্রাস বন্ধ হোক। রাশিয়ায় আমাদের সমস্ত কাজ স্থগিত করা হল এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী মানবিক ত্রাণ প্রচেষ্টার জন্য আমাদের সমর্থন অব্যাহত রাখবে।'

সূত্র মারফত জানা যাচ্ছে যে সংস্থার কর্মীরা অনির্ধারিত সময়ের জন্য তাঁদের বেতন পেতে থাকবে; শিল্পীদের পরিস্থিতি নিয়ে এখনও আলোচনা চলছে।

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ঘোষণা করেছে যে মঙ্গলবার সে দেশে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনটি প্রধান লেবেল "ইউনিভার্সাল, সনি এবং ওয়ার্নার"-এর রাশিয়ায় স্থানীয় লেবেল এবং অপারেশন রয়েছে। 

এই তিন সংস্থাই ইউক্রেনের জন্য ত্রাণে দান করেছে। তবে রাশিয়ায় কার্যক্রমের ব্যাপারে 'ওয়ার্নার' এখনও কোনও ঘোষণা করেনি।

আরও পড়ুন: Kapil Sharma Update: 'এসব অভিযোগ মিথ্যা', বিবেক অগ্নিহোত্রীর দাবি অস্বীকার কপিল শর্মার

দিন কয়েক আগে রাশিয়ায় নিজেদের পরিষেবা বন্ধ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের (Ukraine Invasion) কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, 'যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'

নেটফ্লিক্সের সামগ্রিক আয়ের তুলনামূলক ছোট শতাংশ আসে রাশিয়া থেকে। সারা বিশ্বে নেটফ্লিক্সের মোট ২২২ মিলিয়ন  পেড মেম্বারশিপের তুলনায় রাশিয়ায় ওই সংস্থার মাত্র ১ মিলিয়নেরও কম গ্রাহক রয়েছে। এর আগে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দেখা গেছে এমনই পরিসংখ্যান।

রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তার পর থেকেই  নেটফ্লিক্স রাশিয়ার সঙ্গে প্রজেক্ট এবং অধিগ্রহণ বন্ধ করে দিয়েছিল। চারটি রাশিয়ান ভাষার সিরিজের প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। রাশিয়ান নিয়ম অনুযায়ী খবরের চ্যানেল চালানোর প্রস্তাবেও নেটফ্লিক্স পিছিয়ে আসে।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget