এক্সপ্লোর

Rupam Islam: জন্মদিনের পরেই অনুরাগীদের জন্য রূপমের উপহার, বলবেন প্রেম ও বন্ধুত্বের গল্প

Rupam Islam's Music Video: 'সদ্য যে কাজগুলি করলাম, তার মধ্যে এই গানটি আমার ভীষণ প্রিয়', বলছেন রূপম

কলকাতা: সদ্য ৫০-এ পা দিয়েছেন তিনি। তবে বয়সের সঙ্গে সঙ্গে যেন বেড়েই চলে তাঁর জনপ্রিয়তা। তাঁর গানে, সুরে কথায় কোন মাদকতা থাকে, তা অবশ্য এখনও সঠিকভাবে আবিষ্কার করতে পারেননি অনুরাগীরা.. তবে তাঁরা বলেন, রূপম ইসলামের (Rupam Islam)-এর গান নাকি এক মুহূর্তেই বদলে দিতে পারে মেজাজ। মন ভাল করে দিতে পারে, ভাসাতে পারে মাদকতায়। আর জন্মদিনের পরেই,  সেই অনুরাগীদের জন্যই নতুন উপহার নিয়ে এলেন রূপম ইসলাম। 

প্লুটো এন্টারটেনমেন্টের ব্যানারে একটি মিউজিক ভিডিওর জন্য গান গেয়েছেন রূপম। গানটির সুর ও কথা শিল্পী সৌম্যঋতের। এই মিউজিক ভিডিওটির নাম, 'আবার অরণ্যে'। প্রযোজনা দায়িত্বে রয়েছেন প্রতীক চক্রবর্তী। উত্তরবঙ্গের পাহাড় ঘেরা মনোরম পরিবেশে শ্যুটিং হয়েছে গানটির। গোটা মিউজিক ভিডিওতেই তুলে ধরা হবে একটি গল্প। গানের সুরে বলা হবে সেই গল্পকেই। 

পরিচালক জয়ব্রত জানিয়েছেন, এই গানের সুরে তুলে ধরা হবে এমন এক গল্পকে, যেখানে দেখানো হয়েছে, চার বন্ধু ডুয়ার্সের জঙ্গলে গিয়েছে একটা রোড ট্রিপে। শহরের জীবনযাত্রা থেকে একটু ছুটি, প্রকৃতিকে উপভোগ করাই উদ্দেশ্য। তবে সেখানেই দেখা হয়ে যায়, এক বন্ধুর প্রাক্তন প্রেমিকার সঙ্গে। সে বিদেশিনী। এক প্রেমের গল্প, বন্ধুত্বের গল্পই তুলে ধরা হবে মিউজিক ভিডিও জুড়ে। 

এই ভিডিওতে অভিনয় করেছেন ঋক, আলেকজান্দ্রিয়া টেলর, আত্মদীপ ঘোষ, মৌলিকা সাজোয়াল ও পায়েল রায়। গানে দেখা যাবে, ঋক ও আলেকজান্দ্রিয়ার সমীকরণ। ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করেছেন আলেকজান্দ্রিয়া। করেছেন মুখ্যচরিত্রও। অন্যদিকে, ঋকও পা রেখেছেন টলিউডে। তবে এই প্রথম একসঙ্গে দেখা যাবে তাঁদের। রূপম ইসলামের সুরে, তাঁদের প্রেম কতটা জমে ওঠে এখন সেটাই দেখার। 

এই গান নিয়ে, স্বয়ং রূপম বলছেন, 'সদ্য যে কাজগুলি করলাম, তার মধ্যে এই গানটি আমার ভীষণ প্রিয়। গানের কথা, সুর, সাউন্ড অ্যারেঞ্জমেন্ট সবকিছুতেই অভিনবত্ব রয়েছে। এগুলোই সবার থেকে আলাদা করেছে এই গানটাকে। আশা করি, আমার অন্যান্য কাজের মতো এই গানটাও সবার পছন্দ হবে।'

গানটি মুক্তি পাবে আগামী মাসের, অর্থাৎ ফেব্রুয়ারির ৮ তারিখে।

আরও পড়ুন: Shastri: সোহম-নিসপালের প্রযোজনায় আজ থেকে শ্যুটিং শুরু মিঠুন-দেবশ্রীর 'শাস্ত্রী'-র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget