এক্সপ্লোর

Sourav-Darshana Marriage: বিয়ে করতে এসে 'জামাল কুদু' নাচ সৌরভের, মণ্ডপেই কাছে টেনে নিলেন দর্শনাকে

Sourav-Darshana Marriage Update: নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন বিয়ের খবর.. আর তারপরে এই জুটি নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা

কলকাতা: এ যেন দুই বন্ধুর বিয়ে.. নাচে-গানে জমজমাট আসর বসেছিল খোলা আকাশের নিচে। একদিকে যেমন রইল যাবতীয় আচার পালন.. তেমনই রইল প্রেম আর বন্ধুত্বের ছবি। তাঁদের প্রেমের গুঞ্জন কানে আসলেও, তা কখনও প্রকাশ্যে আনেননি টলিউডের এই জুটি। শুক্রবার, ডিসেম্বরের ১৫ তারিখ সামাজিক বিবাহ করে সাত পাকে বাঁধা পড়ছেন সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। 

নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন বিয়ের খবর.. আর তারপরে এই জুটি নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। এদিন বিয়েবাড়িতে বরযাত্রীর সঙ্গে জনপ্রিয় বলিউডের গান 'জামাল কুদু'-র (Jamal Kudu) তালে নাচ করতে করতে আসেন সৌরভ। তাঁর স্বভাবচিত উচ্ছ্বলতা দেখা যাচ্ছিল যেন প্রত্যেক পদেই। যাঁরা অভিনেতাকে কাছের থেকে চেনেন, তাঁরা জানেন সৌরভ ব্যক্তিগত জীবনেও ভীষণ জমাটি মানুষ। বরবেশে সেজেও তাঁর সেই নাচের তালে পা মেলানো, হাসি, কথা নজর কাড়ল সবার। এদিন বিয়ের সাবেকি ধুতি পাঞ্জাবির সঙ্গে একটু ভরাট কাজের সাবেকি লাল শাল নিয়েছিলেন সৌরভ যা তাঁর সাজের মধ্যে নজর কাড়ছিল। মুকুটেও ছিল অন্যরকম স্টাইল।

অন্যদিকে, এক্কেবারে লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে সেজেছিলেন দর্শনা। তাঁর বেনারসিতে ছিল সোনার জল করা কাজ। মায়ের স্মৃতি মনে করে কানে মায়েরই দেওয়া ভারি দুল পরেছিলেন দর্শনা। সোলার মুকুটে দর্শনাকে অপূর্ব দেখাচ্ছিল। এদিন পায়ে হেঁটেই সাত পাকে ঘোরেন দর্শনা। আংটি দিয়ে দর্শনার সিঁথিতে সিঁদুর পরান সৌরভ। আর এই সবকিছুর মধ্যে যা নজর কাড়ল, তা হল নববধূ ও বরের রসায়ন। 

সৌরভ ও দর্শনার মধ্যে প্রেমের আগেও এসেছিল বন্ধুত্ব। আর তাই, বিয়ের মণ্ডপেও দেখা গেল সেই ঝলক। সাত পাকে ঘুরে নির্দ্বিধায় দর্শনাকে কাছে টেনে নিলেন সৌরভ। তাঁর গালে এঁকে দিলেন চুম্বন। এমনকি সিঁদুর পরিয়েও সৌরভের খুনসুটি, 'একেবারে ঠিক পরিয়েছি তো?' বিয়েবাড়িতে অতিথি অভ্যাগতদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেল সৌরভ-দর্শনাকে। খাওয়া দাওয়ার আয়োজনও ছিল সাবেকি। মূলত গোলাপ ফুলে সাজানো হয়েছিল তাঁদের বিয়ের মণ্ডপসজ্জা। খোলা আকাশের নিচে টলিউডের বিয়েবাড়ি জমজমাট। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরের ছবি শেয়ার করে নিয়েছেন সৌরভ দর্শনাও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saurav Das (@i_sauravdas)

আরও পড়ুন: Aishwarya-Abhishek Marriage: বহুদিন কথা নেই জয়ার সঙ্গে, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বিশ্বসুন্দরী, ঐশ্বর্যা-অভিষেকের দাম্পত্যে চিড়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget