এক্সপ্লোর

Sourav-Darshana: 'ভগবান ঠিক কাজ করেননি..' দর্শনার ওপর বিরক্ত হয়ে মন্তব্য সৌরভের!

Sourav Das-Darshana Banik: সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, সাদা পোশাকে বসে রয়েছেন দর্শনা আর তাঁর মাথা টিপে দিচ্ছেন সৌরভ

কলকাতা: সদ্য বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরে, টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁরা। সেই ঝলক তাঁদের নতুন সংসারের। সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। কখনও ঘরোয়া পার্টি, কখনও বিয়েবাড়ি, কখনও আবার নিছক একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করে নেন তাঁরা। ইতিমধ্যেই, দর্শনার শেয়ার করা ছবি দেখে সৌরভ সোশ্যাল মিডিয়ায় 'সেরা স্বামী'-র তকমা পেয়েছেন। সৌরভ যে দর্শনার খেয়াল রাখেন, সেই ছবি ফের একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৌরভ খোদ। তবে এক্কেবারে মজার ছলে। 

সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, সাদা পোশাকে বসে রয়েছেন দর্শনা আর তাঁর মাথা টিপে দিচ্ছেন সৌরভ। সেখানে রিলের সংলাপের সঙ্গে ঠোঁট মিলিয়ে যেন সৌরভই বলছেন, 'লোকে বলে, জুটি ভগবান তৈরি করেন। তাহলে তো বলতে হয় ভগবানও ঠিকঠাক কাজ করছেন না।' আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ প্রথমে দর্শনার মাথা টিপে দিচ্ছিলেন, তারপরে দর্শনা ইশারা করেন তাঁর ঘাড়ও টিপে দিতে। এতে সৌরভ ইয়ার্কি করে তাঁর গলা টিপে ধরেন। নিছক মজার এই রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সৌরভ। 

এই পোস্টে যেমন এসেছে মজার মন্তব্য, তেমনই এসেছে কটাক্ষও। অনেকে লিখেছেন, 'এসব প্রথম প্রথমই হয়'। অনেকে আবার লিখেছেন, 'দেখার বিষয় বিয়ে কতদিন টেঁকে'। তবে এসব মন্তব্যের কার্যত সময় নেই সৌরভ-দর্শনার। তাঁরা ডুবে একে অপরের প্রেমে-ভালবাসায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

সদ্য একটি ছবির কাজ শুরু করেছেন সৌরভ। প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও সৌরভ দাস (Sourav Das)-এর নতুন ছবি 'ফ্ল্যাশব্যাক' (Flashback)-এর ফার্স্ট লুক। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সৌরভ ও কৌশিককে। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলীকে। 

দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তবে এই প্রথম নয়, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা বারে বারেই কাজ করেছেন টলিউডে এসে। জিতে নিয়েছেন মন। এই ছবিতে কৌশিকের চরিত্রের নাম অঞ্জন। তিনি দীর্ঘদিনের মঞ্চ শিল্পী। তবে বর্তমানে সবকিছু ছেড়ে দিয়েছেন তিনি। অভিনয় জগৎ থেকে অনেকটা দূরেই রয়েছেন অঞ্জন। অন্যদিকে, ডিকের চরিত্রে দেখা যাবে সৌরভকে। এক ভবঘুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের অভিনেত্রী শবনমকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্বেতা। সময়ের সঙ্গে, কোনও এক পরিস্থিতিতে দেখা হয়ে যায় এই ৩জন মানুষের। তারপরে কোন দিকে মোড় নেবে তাঁদের সম্পর্ক, সেই উত্তর দেবে ছবি। 

আরও পড়ুন: Vikram Chatterjee: বিক্রমের জ্যাকেটের মধ্যে ছোট্ট কুকুরছানা, কলকাতার বুকে অভিনব এক বাইক ব়্যালি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget