এক্সপ্লোর

Sourav Ganguly: সৌরভকে দাদাগিরিতে সরাসরি বিয়ের প্রস্তাব! কী উত্তর দিলেন 'দাদা'?

Sourav Ganguly at Dadagiri: জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় শো 'দাদাগিরি'। হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 'দাদাগিরি'-র টুকরো টুকরো সব ক্লিপিংস

কলকাতা: তিনি বাংলার আইকন। তাঁকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন হাজার হাজার বাঙালি মহিলা। মনে মনে তাঁকে কল্পনা করেন নিজের প্রণয়ী হিসেবে। এই গল্প অবশ্য নতুন নয় 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে। সঞ্চালক 'দাদা' -কে সামনে দেখে যেমন আবেগে বারে বারে ভেসেছেন সাধারণ মানুষেরা, তেমনই 'দাদা'-র প্রশংসায় মুগ্ধ হয়েছে একাধিক নায়িকারাও। তবে সদ্য় 'দাদাগিরি'-র মঞ্চে হাজির এক 'অন্ধভক্ত'। এক্কেবারেই বিয়ের প্রস্তাবই তিনি দিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে! তারপর? 

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় শো 'দাদাগিরি'। হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 'দাদাগিরি'-র টুকরো টুকরো সব ক্লিপিংস। সদ্য, 'দাদাগিরি'-র একটি এপিসোডে হাজির ছিলেন সুলগ্ন বন্দ্যোপাধ্যায়। তাঁর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 'দাদা'-র মঞ্চে এসে, এক্কেবারে সরাসরি দাদাকেই ভালবাসা নিবেদন করে বসেন তিনি!। এই এপিসোডে দেখা যায়। সৌরভের হাতে দুটি রঙের গোলাপ তুলে দেন সুলগ্না। দুটি হলুদ গোলাপ ও দুটি লাল গোলাপ। হলুদ গোলাপকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ভাবা হয় ও লাল গোলাপকে ভালবাসার। 

এরপরে সুলগ্নার অকপট স্বীকারোক্তি সৌরভের কাছে, 'ক্লাস এইট পর্যন্ত ভাবতাম, তোমার সঙ্গেই আমার বিয়ে হবে। তোমার জন্মদি পালন করেছি প্রত্যেক বছর। তোমার জন্মদিনে পায়েস রেঁধেছি, সেই পায়েস বরকেই খাইয়েছি। ২৬ বছরের স্বপ্ন আজ পূরণ হল।' অনুরাগীর এই অকপট স্বীকারোক্তি বেশ উপভোগই করেন সৌরভ। কৌতুক যেন এই মঞ্চে তাঁর স্বভাবগত। সেই বুদ্ধিমত্তা ও কৌতুক মিশিয়েই সৌরভ অনুরাগীকে পাল্টা প্রশ্ন করেন, 'কোথায় ছিলেন এতদিন'? 

তবে এই প্রথম নয়.. 'দাদাগিরি'-র মঞ্চ বারে বারে আবিষ্কা করেছে ২২ গজের বাইরের এক সৌরভকে। কখনও গানের তালে নাচ, কখনও ব়্যাম্প ওয়াক, কখনও আবার ঢাক বাজানো.. সৌরভ যেন সাবলীলভাবেই হয়ে উঠেছেন বাঙালির এমন এক 'দাদা', যিনি অনেকটা কাছের, অনেকটা ঘরের মানুষ। প্রত্যেক সিজনের সঙ্গে সঙ্গে যেন সঞ্চালনায় আরও সাবলীল হয়ে উঠেছেন সৌরভ। আর সেই সঙ্গে সঙ্গে বেড়েছে 'দাদাগিরি'-র অনুরাগীর তালিকাও। তবে এমন বিয়ের প্রস্তাব থেকে শুরু করে প্রেম প্রস্তাব পাওয়া সৌরভের কাছে নতুন নয়। তাই এইসব পরিস্থিতি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে, মজার ছলেই সামাল দিতে জানেন সৌরভ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Rachana Banerjee: বোরখায় লুকিয়ে মেট্রোয় চেপে বাড়ি ফিরতেন 'দিদি নম্বর ওয়ান', রচনার অজানা গল্প

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget