এক্সপ্লোর

Jawan: বিজয় সেতুপতির স্কুল জীবনের প্রেমে 'বাধা' হয়ে দাঁড়ান শাহরুখ, এতদিনে 'প্রতিশোধ' দক্ষিণী অভিনেতার?

Vijay Sethupathi and SRK: বুধবার, চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হয়ে এক মজার তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিজয় সেতুপতি। কী এমন ঘটেছিল?

চেন্নাই: তিনি মহিলা হৃদয়ের বাদশাহ (Badshah)। তাঁকে একবার হাসতে দেখলে এখনও উদ্বেলিত হয় শত নারীর হৃদয়। শুধু কি তাই? দশকের পর দশক ধরে তিনি সকল ভারতীয় পুরুষের 'আদর্শ' প্রেমিক। ছোট থেকে বড় সকলেই তাঁর চার্মে মোহিত। তিনি বলিউডের কিং খান, শাহরুখ খান (Shah Rukh Khan)। ত্রিশ বছর ধরে যিনি 'রাজত্ব' করছেন বলিউডে। কিন্তু তিনিই নাকি বিজয় সেতুপতির (Vijay Sethupathi) প্রেম জীবনের 'ভিলেন'? জানেন কি?

বিজয় সেতুপতির প্রেম জীবনের 'বাধা' কিং খান?

এমন কোনও মহিলা বা প্রেমিকা খুঁজে পাওয়া খানিক কঠিন, যাঁর শাহরুখ খানের প্রতি অগাধ ভালবাসা নেই। একাধিক পুরুষও সেই কথা মানবেন। 

বুধবার, চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হয়ে এক মজার তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিজয় সেতুপতি। দক্ষিণী ছবির তারকা অভিনেতা, বিজয় সেতুপতি এদিন নিজের স্কুল জীবনের একটি ঘটনা শেয়ার করে নেন। তিনি স্মৃতির সরণি বেয়ে মনে করেন যে স্কুলের জীবনের এক ঘটনা। সেই বয়সে একজনকে পছন্দ হওয়া সত্ত্বেও তিনি বলতে পারেননি কারণ সেই মেয়েটি শাহরুখ খানের প্রেমে পাগল ছিলেন। 

বিজয় সেতুপতি বলেন, 'যখন আমি স্কুলে পড়তাম, একটি মেয়েকে আমার খুবই পছন্দ ছিল। কিন্তু সে জানত না। প্রত্যেক জানুর জীবনেই একজন করে রাম থাকে (তাঁর ২০১৮ সালের সিনেমা '৯৬'র প্রেক্ষিতে)। কিন্তু ওই মেয়েটি শাহরুখ খানের প্রেমে পাগল ছিল। কিন্তু এত বছর পর আমি প্রতিশোধ নিতে পারছি।' 

তবে এরপরেই মজার উত্তর শাহরুখ খানের। তিনি বলেন, 'আমার মনে হয় প্রত্যেকে আমার প্রশংসা করেছিলেন একমাত্র বিজয় সেতুপতি স্যার ছাড়া। তিনি একজন মেয়ের কথা বলছিলেন... বিজয় স্যার আপনাকে বলে রাখি, আপনি প্রতিশোধ নিতেই পারেন, কিন্তু আপনি আমার থেকে মহিলাদের নিতে পারবেন না। ওঁরা শুধু আমার।'

আরও পড়ুন: Rakhi Sawant: মক্কা থেকে মুম্বই ফিরলেন রাখি, পাপারাৎজিদের বললেন তাঁকে 'ফতিমা' নামে ডাকতে

শাহরুখ খান ও বিজয় সেতুপতি 'জওয়ান' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন। অ্যাটলি পরিচালিত এই ছবিতে মুখোমুখি হবেন দুই তারকা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। আজ প্রকাশ্যে এল ছবির ট্রেলার। মাত্র ১ ঘণ্টায় ইউটিউবে ২ মিলিয়ন ভিউজ পার করে ছবির হিন্দি ট্রেলার। ছবিতে নয়নতারা রয়েছেন মুখ্য নারী চরিত্রে। ক্যামিও হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget