এক্সপ্লোর

Sreelekha Mitra: এ কোন শ্রীলেখা! অভিনেত্রীর পুরনো ছবি দেখে হতবাক নেট দুনিয়া

নানা কারণে খবরে থাকেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।অভিনয়ের পাশাপাশি তাঁর জীবনের অনেকটা জুড়ে থাকে তাঁর সন্তানসম পোষ্যরা।অভিনেত্রীর বাড়িতে তো রয়েছেই। রাস্তার অবহেলিত সারমেয়দের সন্তান স্নেহে যত্ন নেন

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বাংলা ছবির অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সারাক্ষণই তাঁর সারাদিনের নানা কর্মকাণ্ডের ছবি সেখানে শেয়ার করে নেন অনুরাগীদরে সঙ্গে। কখনও ছবির প্রোমোশন কিংবা ফোটোশ্যুট। আবার কখনও সারমেয়দের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পুরনো বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যে ছবিগুলিতে তাঁকে হালকা সবুজ একটি শাড়িতে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'থ্রো ব্যাক মেমোরি'। নাচের মেজাজে শ্রীলেখা মিত্রর ছবি দেখে অবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ কিছু বছরের পুরনো। কোনও অনুরাগী তাঁর পুরনো ছবি দেখে লিখেছেন, 'এটা তো অনেক পুরনো ছবি। চেনাই যাচ্ছে না।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'তখনও খুব সুন্দর দেখতে ছিল তোমাকে।' অভিনেত্রীর ছবি দেখে বেশিরভাগ নেট নাগরিকই বিষ্ময় প্রকাশ করেছেন।

নানা কারণে খবরে থাকেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয়ের পাশাপাশি তাঁর জীবনের অনেকটা জুড়ে থাকে তাঁর সন্তানসম পোষ্যরা। অভিনেত্রীর বাড়িতে তো রয়েছেই। তার সঙ্গে রাস্তার অবহেলিত সারমেয়দের সন্তান স্নেহে যত্ন নেন শ্রীলেখা। আর তাঁর এই পশুপ্রেম তাঁকে নানা বিতর্কেও জড়িয়ে দেয়। যদিও সেসবের মোটেই তোয়াক্কা করেন না অভিনেত্রী। বরং ট্রোল কিংবা কটাক্ষের তোয়াক্কার জবাব দেন সারমেয়দের আরও বেশি করে যত্ন নিয়ে ভালোবেসে। এই তো কিছুদিন আগেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মনের দুঃখ উজাড় করেও দিয়েছিলেন। ফেসবুকে তাঁকে কাঁদতে দেখে অনেক অনুরাগীর মনও কেঁদে উঠেছিল। তারপর ফের মনকে শক্ত করে আবারও প্রাণের চেয়ে প্রিয় পোষ্যদের যত্নে ব্রতী হয়েছেন।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীলেখা মিত্র। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন। আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget