এক্সপ্লোর

শ্রীদেবীর মামার তোলা সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি অভিনেত্রীর বোনের স্বামীর, বললেন আরও বিস্ফোরক কথা

চেন্নাই:  শ্রীদেবীর মৃত্যু পর অভিনেত্রীর জীবন নিয়ে মামা ভেনুগোপাল রেড্ডির পর এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রীর বোন শ্রীলতার স্বামী সঞ্জয় রামাস্বামী। তাঁর দাবি ভেনুগোপাল তাঁদের পরিবারের আত্মীয়ই নন। তাঁর বলা সমস্ত কথাই মিথ্যা। প্রসঙ্গত, অভিনেত্রীর মৃত্যু নিয়ে প্রথম থেকেই নানা ধরনের জল্পনা ছিল। কীভাবে মৃত্যু হয় অভিনেত্রীর তাই নিয়ে শুরু থেকেই ছিল রহস্য। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে জানা যায় তাঁর বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে। এরপর শ্রীদেবীর বোন শ্রীলতা বলেন, দিদির শেষকৃত্য সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মুখ খুলবেন। তারপর অবশ্য ১৫ দিন কেটে গেলেও নীরবতা ভাঙেননি শ্রীদেবীর বোন। জানা যায় কোনও এক অজ্ঞাতকারণে তাঁরা অভিনেত্রীর শেষকৃত্য এবং পারলৌকিক ক্রিয়া সংক্রান্ত সমস্ত কাজ থেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে তাঁদের যেকোনও কারণেই হোক শ্রীদেবীর চেন্নাইয়ের বাংলোটি দেওয়া হয়েছে। তবে এই সমস্ত কিছুর মাঝেই শনিবার আচমকা মুখ খোলেন শ্রীদেবীর মামা ভেনুগোপাল রেড্ডি। তিনি জানান, শেষসময় অনেক যন্ত্রণা নিয়ে চলে গিয়েছেন অভিনেত্রী। বনি কপূরের প্রযোজনা সংস্থার একের পর এক ফ্লপ ছবি, মুক্তি না পাওয়া বহু ছবির জন্যে, প্রচুর টাকা বাজারে দেনা হয়ে যায়। সেই টাকা শোধ করে জীবনকে ফের স্বাভাবিক ছন্দে ফেরাতে শ্রীদেবীর তাঁর অনেক সম্পত্তি বিক্রি করে দেন। এমনকি, শ্রী-র অভিনয় ফেরাও সেই কারণে। অভিনেত্রীর মামার কথায়, মুখে হাসি এবং বুকে অনেক যন্ত্রণা নিয়ে চলে গিয়েছেন সকলের ‘চাঁদনি’। তবে বেনুগোপালের সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শ্রীলতার স্বামীর দাবি, গত ২৮ বছর ধরে তিনি অভিনেত্রীর বোনের সঙ্গে ঘর করছেন। এই নামে তাঁদের কোনও আত্মীয় আছেন বলে তিনি কখনও শোনেননি। এমনকি, বনির সমর্থনে সওয়াল করে সঞ্জয় বলেন, জীবনের সমস্ত কঠিন লড়াইতেই শ্রীদেবীর পাশে থেকেছেন বনি এবং গোটা কপূর পরিবার। তাঁর স্ত্রী মুখ খুলবে বলেও চুপ কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, নিজের প্রিয় কেউ মারা গেলে, কেউ চিতকার করে না, নীরবে শোক পালন করে। এদিকে রবিবার চেন্নাইয়ে শ্রীদেবীর স্মৃতিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তামিল ইন্ডাস্ট্রির বহু তারকা।

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget