এক্সপ্লোর

Srijit Mukherjee Exclusive: সাক্ষাৎকার দিতে গিয়ে পছন্দ হয়েছিল অনিন্দ্যকে, হোর্ডিং দেখে মধুরিমাকে ছবির প্রস্তাব দিয়েছিলেন সৃজিত

Srijit Mukherjee Exclusive: ৩ জনের কেউই ছবি করেননি কখনও। ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিত মুখও নন। তাঁদের খোঁজ কী করে পেয়েছিলেন ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক?

কলকাতা: এই ছবিতে তাঁর বাজি নতুন মুখেরা। ছবির প্রধান ৪ মুখের মধ্যে ৩ জনেরই প্রথম ছবি এটি। অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পা রাখছেন রুপোলি পর্দায়। এই তিন নায়ক নায়িকাকে কীভাবে খুঁজে পেয়েছিলেন সৃজিত? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত শোনালেন, কী করে তিনি খুঁজে পেয়েছিলেন এই নতুন মুখেদের?  

৩ জনের কেউই ছবি করেননি কখনও। ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিত মুখও নন। তাঁদের খোঁজ কী করে পেয়েছিলেন ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক? সৃজিত বলছেন, 'অনেকই আমার সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের আমি বলি, চরিত্র এলে ডেকে পাঠাব। অনেকেই বিশ্বাস করেন না। ভাবেন আমি পরিস্থিতি এড়ানোর জন্য কথাটা বলছি। কিন্তু আসলে তা নয়। আমার হাতে সেইসময় হয়তো তেমন কোনও চিত্রনাট্য নেই। আমার মাথায় সত্যিই থাকে আর প্রয়োজন মতো চরিত্র পেয়ে তাঁদের আমি ডাকি। যেমন করে ডেকেছিলাম অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), শ্রুতি দাস (Shruti Das) ও মধুরিমা বসাককে (Madhurima Basak)।'

আরও পড়ুন: Srijit Mukherjee Exclusive: 'আমার ছিল ক্যান্টিন অনার্স, পাস সাবজেক্ট ক্রিকেট'

তিনজনের খোঁজ তিন জায়গা থেকে পেয়েছিলেন সৃজিত। অভিনেতা বলছেন, 'অনিন্দ্য সেনগুপ্তের সঙ্গে আমার প্রথম আলাপ একটা সাক্ষাৎকার দিতে গিয়ে। একটা ছবির জন্য ও এসেছিল আমার সাক্ষাৎকার নিতে। তখনই আমার ওকে দেখে পছন্দ হয়। সেইসময়েই ওকে প্রশ্ন করেছিলাম অভিনয়ে ও আগ্রহ আছে কী না? যখন চিত্রনাট্য লিখছি, মনে হয়েছিল খিলাৎ-এর চরিত্রটার জন্য অনিন্দ্যকে দারুণ মানাবে। শ্রুতির গল্পটা অবশ্য একদম আলাদা। আমার এক বন্ধুর সূত্র ধরে দেখা করতে এসেছিল শ্রুতি। বছর ৬ আগে। এই ছবিটার জন্য বছর ৬ বাদে ওকে আবার ফোন করি। আর মধুরিমাকে পছন্দ হয়েছিল একটা গয়না বিপণী সংস্থার বিজ্ঞাপন থেকে। ছবি দেখে মনে হয়েছিল ওর মুখের মধ্যেই একটা ব্যক্তিত্ব রয়েছে। ওই বিপণী সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে পারি মধুরিমা একটি ধারাবাহিকেও অভিনয় করছে। অর্থাৎ ও অভিনয়টা জানে। ব্যাস.. আমার খিলাৎ,জয়ী আর অদিতিকে পেয়ে গেলাম।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget