এক্সপ্লোর

মুশকান জুবেরী মানুষ না ডাইনি? ১৩ অগাস্ট রহস্যের জট খুলবেন রাহুল, অনির্বাণরা

মুশকান জুবেরী, আর তার হোটেল, রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। সৃজিতের নতুন ওয়েব সিরিজের সদ্য মুক্তি পাওয়া প্রায় আড়াই মিনিটের ট্রেলারের পরতে পরতে রহস্য, খুন আর রক্তের গন্ধ

কলকাতা: মুশকান জুবেরী, আর তার হোটেল, রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। সৃজিতের নতুন ওয়েব সিরিজের সদ্য মুক্তি পাওয়া প্রায় আড়াই মিনিটের ট্রেলারের পরতে পরতে রহস্য, খুন আর রক্তের গন্ধ।

ফের একবার ওয়েবসিরিজের পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। আজ হইচই-তে মুক্তি পেল পরিচালকের নতুন ওয়েবসিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

আজমেরী হক বাঁধন ছাড়াও এই সিরিজে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্ত ও অন্যান্যরা। ট্রেলারে নজর কেড়েছে আতর আলির ভূমিকায় অনির্বানের অন্য স্বাদের অভিনয়। সেইসঙ্গে নিরুপম চন্দের ভূমিকায় রাহুল বোসের পরিণত অথচ ঠাণ্ডা অভিব্যক্তি যে রহস্যকে আরও জমাট করে তুলেছে। জনপ্রিয় 'একেনবাবু'-কে দর্শকরা এই ওয়েবসিরিজে পাবেন এক দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। নজর কেড়েছেন অঞ্জন দত্তও। শেষমেষ, ট্রেলারের গোটাটা জুড়ে রইল মুশকান জুবেরী ওরফে বাঁধন। রহস্যময়ী এই নারী কি আদৌ মানুষ? ট্রেলারেই হাড়হিম করা উত্তর শোনা গেল মুশকানের গলায় 'আমি রক্তচোষা ডাইনি'। রহস্যের জাল খুলবে ১৩ অগাস্ট। 'হইচই'-তে ওইদিনই মুক্তি পাচ্ছে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'

আপাতত নতুন ছবি 'এক্স=প্রেম' এর কাজ নিয়ে ব্যস্ত সৃজিত। শেষ করে ফেলেছেন শ্যুটিং ও।  রহস্য রোমাঞ্চ ধাঁচ ছেড়ে পর্দায় প্রেমের গল্প বুনতে প্রস্তুত পরিচালক। সৃজিত বলছেন, 'অনেকদিন ধরেই দর্শকরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনও প্রেমের ছবি দেখার। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নিই। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয়টা খুব পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে যাঁরা কাজ করছেন প্রত্যেকেই নতুন আর অসম্ভব গুণী। এঁদের মধ্যে দুজনের ডেবিউ এই ছবির হাত ধরেই। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।'

সেরা শিরোনাম

Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget