এক্সপ্লোর

Srijit Mukherji New Pet: 'চিরকালের জন্য বদলে গেল' সৃজিতের জীবন, বাড়িতে আনলেন পোষ্য পাইথন

Srijit Mukherji: সোশ্যাল মিডিয়ায় একটা এক বাক্যের পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়, 'বাড়িতে স্বাগত উলুপি, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল'। ব্যাস। কে এই উলুপি, কেনই বা বদলে গেল পরিচালকের জীবন?

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) পরিবারে নয়া সদস্যের আগমন। যার ফলে 'গোটা জীবন বদলে' গেল তাঁদের, নিজেই এমনটা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। তবে নতুন সদস্য মানেই হঠাৎ মনে হতে পারে সন্তান এল তাঁদের কোলে। তা নয়। নয়া পোষ্য নিয়ে এসেছেন সৃজিত। সেও পুঁচকেই, কিন্তু সে মানব শিশু নয়, পাইথন (Python) শিশু! হ্যাঁ। নাম রেখেছেন উলুপি (Ulupi)। 

সৃজিতের বাড়িতে নয়া অতিথি, নাম রাখলেন উলুপি

সোশ্যাল মিডিয়ায় একটা এক বাক্যের পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়, 'বাড়িতে স্বাগত উলুপি, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল'। ব্যাস। কে এই উলুপি, কেনই বা বদলে গেল পরিচালকের জীবন? ভাবতে বসেন তাঁর অনুরাগীরা। অনেকেই ভেবে বসেন, ফের বাবা হয়েছেন পরিচালক। হয়তো কোলে এসেছে নবজাতক। কিন্তু তা নয়। তাহলে? তাঁর পোস্টেই এক পরিচিত কমেন্ট করে ছবি দেখতে চাইলেন উলুপির। তাতে মজা করে পরিচালকের উত্তর, 'বাচ্চাদের ছবি দেওয়া ঠিক না। আরও একটু বড় হোক, দেবো।' তবে সেই সঙ্গে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। টলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সাপ বরাবরই পছন্দের তালিকায় ছিল সৃজিতের। অনেকদিনই একটি পোষ্যও আনতে চাইছিলেন। অবশেষে সেই ইচ্ছা তাঁর পূরণ হয়েছে। বাড়িতে এসেছে পাইথন। 

 

শুক্রবার সন্ধ্যার দিকে নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আরও একটি পোস্ট করেন তিনি। জানান যে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন উলুপির আগমনের পর, অনেকেই যে ভেবেছেন তাঁর সন্তান হয়েছে, সেই কথাও উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'আপনাদের সকলের ভালবাসার জন্য উলুপি সকলকে ধন্যবাদ জানাচ্ছে, এমনকী তাঁদেরও যাঁরা মানব শিশু ভেবে শুভেচ্ছা ভালবাসা পাঠিয়েছেন। তবে না, সে মানব শিশু নয়। সে আফ্রিকান বল পাইথন যে এসেছে কেরল থেকে - বিদেশ থেকে আসা প্রজাতি, সম্পূর্ণ আইনিভাবে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সমেত।' মজা করে একজনকে কমেন্টে উত্তর দিয়েছেন পরিচালক যে পোষ্যের নাকি 'মুষিকাপ্রাশন' অনুষ্ঠান করা হবে। 

 

আরও পড়ুন: Salman Khan: ছেলের গালে স্নেহের চুম্বন সলমনের মায়ের, মামাকে খাইয়ে দিল পুঁচকে আয়াত, CCL-এর প্রথম দিনের ভিডিও ভাইরাল

আপাতত নিজের আগামী কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সক্রিয় থাকেন সৃজিত। পরিচালক 'হ্যারি পটার' সিরিজের ভক্ত এবং তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকের মতে তিনি 'স্লিদারিন'-এর ফ্যান। তাই কি সাপ পোষার শখ? আপাতত তাঁর বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠরা অপেক্ষায় উলুপির প্রথম ঝলক দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget