এক্সপ্লোর

Srijit Mukherji Exclusive: নিজের জন্য ফেলুদা বানাই, দর্শকের ভালো লাগলে উপরি পাওনা: সৃজিত

Srijit Mukherji Exclusive: বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে 'ফেলুদা'। তাকে পর্দায় তুলে ধরা কতটা গুরুদায়িত্ব? প্রায় প্রশ্নের মাঝখান থেকে সৃজিত বলে উঠলেন, 'দায়িত্বের কথা আমি মাথাতেই রাখি না

কলকাতা: ফেলুদা বানানোর সময় নাকি কোনও প্রতিযোগিতা কাজ করে না, কেবল ব্যক্তিগত ভালোলাগা থেকেই ওয়েবে ফেলুদাকে নিয়ে আসেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাতে যদি দর্শকের ভালো লেগে থাকে, সেটাকে উপরি পাওনা বলে মনে করেন পরিচালক। জুন মাসে 'হইচই'-এর প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। তার আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে অকপট সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।

টলিউড থেকে শুরু করে বলিউড, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ব্যস্ত পরিচালক। তবে ফেলুদার ছবির শ্যুটিং করার সময় নাকি সবচেয়ে খুশি থাকেন তিনি। এবিপি লাইভকে পরিচালক বলছেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'

আরও পড়ুন: বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন এক ক্লিকে

বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে 'ফেলুদা'। তাকে পর্দায় তুলে ধরা কতটা গুরুদায়িত্ব? প্রায় প্রশ্নের মাঝখান থেকে সৃজিত বলে উঠলেন, 'দায়িত্বের কথা আমি মাথাতেই রাখি না। সত্যি বলতে ফেলুদা আমি নিজের জন্য বানাই। সেটা যদি মানুষের ভালো লাগে সেটা উপরি পাওনা। কারণ ফেলুদা আমার ছোট থেকে বড় হওয়া, ফিল্মমেকার হয়ে ওঠার হাত ধরছে। ফেলুদা আমার ব্যক্তিগত উদযাপন। আমার মাথায় প্রতিযোগিতা, আরও ভালো করব এসব কাজই করে না।'

টোটা রায়চৌধুরী বলেছিলেন, তিনি চোখ বন্ধ করে সৃজিত মুখোপাধ্যায়কে অনুসরণ করেন। হাসতে হাসতে সৃজিত বললেন, 'এটা পরিচালক হিসেবে আমার পরম পাওয়া। টোটা যেমন আমায় অনুসরণ করে, আমিও চোখ বন্ধ করে সত্যজিৎ রায়কে অনুসরণ করি। ফেলুদা তৈরির সময় 'ফেলুদা সমগ্র' আমার বাইবেল। ওনার বর্ণনা, স্কেচ সবকিছুকে চোখ বন্ধ করে অনুসরণ করে ফেলুদা তৈরি করি।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget