এক্সপ্লোর

Srijit Mukherji Update: 'মৃত্যু কামনা করার জন্য ধন্যবাদ,' করোনা মুক্ত হয়ে পোস্ট সৃজিত মুখোপাধ্যায়ের

Srijit Mukherji Covid Update: এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সৃজিত লেখেন, 'অবশেষে কোভিড নেগেটিভ (Covid Negative) হয়েছি। দ্রুত আরোগ্য কামনা করার জন্য সকলকে ধন্যবাদ, চিন্তিত জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ।'

কলকাতা: করোনা মুক্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনা নেগেটিভ হওয়ার খবর দিলেন নিজেই।

এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সৃজিত লেখেন, 'অবশেষে কোভিড নেগেটিভ (Covid Negative) হয়েছি। দ্রুত আরোগ্য কামনা করার জন্য সকলকে ধন্যবাদ, চিন্তিত জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ। এমনকী মৃত্যু কামনা করার জন্যও ধন্যবাদ।'

তাঁর পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। মজা করে উত্তর দিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও।

 

আরও পড়ুন: Super Singer: কেউ সাধু, কেউ পাঞ্জাবি, ছদ্মবেশে কলকাতার রাস্তায় গানের মঞ্চের প্রতিযোগীরা!

২০২২ সালের প্রথম দিনেই চিন্তার খবর মেলে। করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় টলিউডের তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। দেশে যখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ওমিক্রন আতঙ্ক, তখনই টলিউডে একের পর এক 'পজিটিভ' খবর। তারপর দিনই সাত সকালে আরও এক সাংঘাতিক পোস্ট। পরিচালকের ছবি দিয়ে বড় বড় করে লেখা 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়'। আচমকা এই পোস্টে চমকে যাওয়াটাই স্বাভাবিক। যে মানুষটা আগেরদিন নিজেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে অসুস্থতার কথা জানালেন, একদিনের মধ্যে তাঁর স্বাস্থ্যের এত অবনতি? কিন্তু সেখানেই ট্যুইস্ট।

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা সৃজিতের এই ছবিটি ভাল করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, নীচে ছোট অক্ষরে লেখা 'আইসোলেশনে'। অর্থাৎ পুরোটা একসঙ্গে পড়লে দাঁড়ায়, 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায় আইসোলেশনে'। 

সৃজিত মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন সেই খবর শোনার পর এমনিতেই আতঙ্কিত হন অনুরাগীরা। তারই মধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ে পরিচালককে নিয়ে তৈরি এই মিম। তবে সৃজিতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম এই প্রথম নয়। এর আগেও একাধিক বিষয়ে তাঁকে নিয়ে মজা করা হয়েছে। তবে প্রত্যেকবারই তিনি সবকিছু খুব 'স্পোর্টিংলি' হ্যান্ডল করেন। অসুস্থ হলেও এইবারেও তার অন্যথা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget