এক্সপ্লোর

ফ্যাশন শোয়ে র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও ভয়ঙ্কর হল স্ট্যান্ড আপ কমেডি: সানি লিওন

স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি সবসময়েই স্ট্যান্ড আপ কমেডি খুবই পছন্দ করি এবং আমি এখানে ও বিদেশে বেশ কিছু অনুষ্ঠান দেখেওছি।'

নয়াদিল্লি: গতবারের মতো আরও একবার মজাদার, এক্সাইটিং 'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর নয়া সিজন নিয়ে এসেছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং জায়ান্ট অ্যামাজন প্রাইম ভিডিও। এই সিজনে মঞ্চে মাইক হাতে কাদের দেখতে পাওয়া যাবে? থাকছেন চিত্র পরিচালক কর্ণ জোহর, অভিনেত্রী সানি লিওন, গায়ক রফতার, লেখক চেতন ভগত এবং সাংবাদিক ফেই ডি'সুজা। এই মরসুমে তাঁদের 'স্ট্যান্ড-আপ কমেডি' স্কিল দেখবেন দর্শকেরা।

স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি সবসময়েই স্ট্যান্ড আপ কমেডি খুবই পছন্দ করি এবং আমি এখানে ও বিদেশে বেশ কিছু অনুষ্ঠান দেখেওছি। একজন কমেডিয়ানকে মঞ্চে পারফর্ম করতে দেখলে মনে হয় বেশ সহজ আর সাবলীল একটা কাজ। কিন্তু প্রকৃতপক্ষে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং প্রত্যেকটা জোকে (Joke) তাঁদের হাসানো যে কতটা কঠিন তা আমি এখানে খুব কাছ থেকে শিখেছি।'

তিনি আরও বলেন, 'আমি সবসময়ই আমার অনুরাগী ও দর্শকদের কাছে নিজের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে চাই এবং প্রথমত সেই কারণেই এই অনুষ্ঠানের প্রতি আমি আকৃষ্ট হই। ওয়ান মাইক স্ট্যান্ডের শেষ সিজন আমি বেশ উপভোগ করেছিলাম। প্রচণ্ড হাসি পেয়েছিল। বিভিন্ন তারকারা যে সেট পারফর্ম করেছিলেন সবগুলোই দুর্দান্ত ছিল, এবং তাই এবারেও ওই পর্যায়ের মসৃণ পারফর্ম্যান্সের চাপও ছিল। আমি বড় সংলাপ মুখস্ত করে ডেলিভার করতে অভ্যস্ত কিন্তু লাইভ পারফর্ম করার নিজস্ব থ্রিল আছে।'

অভিনেত্রী জানান, প্রথমে তিনি স্ট্যান্ড কমেডিতে অংশ নিতে বেশ ভয়ই পাচ্ছিলেন। 'ফ্যাশন শো চলাকালীন র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। মনে করুন, আপনি কোনও জোক বললেন, আর কেউ হাসলোই না। সেটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল। বলতেই হবে, যে আমি নিজের ব্যাপারে একটি বা দুটো মজা করতে শিখেছি এবং আমার চারপাশটাকে অনেক হালকা দৃষ্টিতে দেখেছি। নীতি পালটার সঙ্গে কাজ করতে পেরে আমি অভিভূত। প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর মতামত বেশ তাজা। মহিলাদের সঙ্গে কাজ করা সবসময়ই মজার কারণ তখন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা যায়। সেই কারণেই আমার সেটও বেশ ভালই কাজ করেছে বলতে পারি,' বলছেন সানি লিওন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget